তেলেঙ্গানায় পুলিশি এনকাউন্টারে মৃত কুখ্যাত দুষ্কৃতী নঈমউদ্দিন
তেলেঙ্গানা,৮ অগাস্ট : সোমবার সকালে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম কুখ্যাত দুষ্কৃতী নঈমউদ্দিন। গোপন সূত্রে খবর পেয়ে হায়দ্রাবাদ পুলিশের বিশাল বাহিনী শাদনগরে অবস্থিত নঈমউদ্দিনের বাড়িটিকে প্রথমে ঘিরে ফেলেন। [এক ডেলিভারিতেই একসঙ্গে চারটি শিশুর জন্ম দিলেন মা]
পরিস্থিতি আঁচ করতে পেরে নঈমউদ্দিন এবং তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশের পাল্টা গুলিতে নঈমউদ্দিনের মৃত্যু হয়। [সাত কোটির মোষ, নাম 'যুবরাজ'!]

পুলিশের তরফে ডিজিপি অনুরাগ শর্মা জানিয়েছেন, নঈমউদ্দিনের সঙ্গীরা গুলি চালাতে শুরু করলে, পুলিশও পাল্টা গুলি চালায় এবং ঘটনাস্থলেই নঈমউদ্দিনের মৃত্যু হয়। মৃত নঈমউদ্দিনের নকশাল যোগের প্রমাণ পাওয়া গিয়েছে। [হায়দ্রাবাদে স্কুলের বাথরুমে সন্তান প্রসব ১৩ বছরের কিশোরীর]
১৯৯৩ সালে এক আইপিএস অফিসার সহ ২০ জনকে হত্যা করার অভিযোগ ছিল মৃত নাইমউদ্দিনের বিরুদ্ধে। পুলিশ রেকর্ড অনুযায়ী কুখ্যাত দুষ্কৃতী নঈমউদ্দিনের বিরুদ্ধে এতদিন ধরে বিভিন্ন থানায় ১০০টির বেশি অভিযোগ দায়ের ছিল। যার মধ্যে তোলাবাজি, অপহরণ, খুন সহ একাধিক অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। [সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে গবেষণার চাকরি ছাড়লেন এক যুবক]












Click it and Unblock the Notifications