প্রবল ভূমিকম্পে তছনছ হতে চলেছে 'দেবভূমি', হাড়হিম করা বার্তা বিজ্ঞানীদের

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ডিরেক্টর ভিনেট গেহলট জানিয়েছেন, উত্তরাখণ্ডের মাটির তলায় প্রবল শক্তি সঞ্চিত হচ্ছে। যা ভবিষ্যতে প্রবল ভূমিকম্পের সৃষ্টি করতে পারে।

ভয়াবহ ভূমিকম্পে তছনছ হতে পারে দেবভূমি উত্তরাখণ্ড। গবেষণা করে এমনই ভয়ের বার্তা শোনালেন ভূমিকম্প বিশারদরা। তাঁরা সতর্ক করে বলেছেন, খুব দেরি নেই যখন উত্তরাখণ্ড প্রবল ভূমিকম্পে কেঁপে উঠতে পারে।

প্রবল ভূমিকম্পে তছনছ হতে চলেছে 'দেবভূমি', হাড়হিম করা বার্তা বিজ্ঞানীদের

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ডিরেক্টর ভিনেট গেহলট জানিয়েছেন, উত্তরাখণ্ডের মাটির তলায় প্রবল শক্তি সঞ্চিত হচ্ছে। যা ভবিষ্যতে প্রবল ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। অন্তত সমীক্ষা তেমনই ইঙ্গিত করছে বলে তিনি সতর্ক করেছেন।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গবেষক ভিনেন গেহলট বলেছেন, গত ৫০০-৭০০ বছরে এই অঞ্চলে কোনও বড় ভূমিকম্প হয়নি। ফলে গত একশো বছর ধরে এই অঞ্চলের মাটির নিচে প্রবলভাবে শক্তি সঞ্চয় হচ্ছে। যা ধ্বংস ডেকে আনতে পারে।

গত ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে শেষবার কম্পন অনুভূত হয়েছিল। তার উৎপত্তিস্থল ছিল রুদ্রপ্রয়াগ। কম্পনের মাত্রা ছিল ৫.১। ঘটনায় সেভাবে কেউ আহত হননি।

যদিও ভবিষ্যতে ভূমিকম্প হলে তার ভয়াবহতা নিয়ে বারবারই আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং এর থেকে বাঁচতে কোন কোন পদক্ষেপ জরুরি সেটাও জানিয়েছেন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ডিরেক্টর ভিনেট গেহলট। এক্ষেত্রে সেফ বিল্‍ডিং কোড, সাউন্ড প্ল্যানিংয়ের কথা বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+