উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি! বড় জঙ্গি হামলার ছক ব্যর্থ পুলওয়ামায়
জম্মু ও কাশ্মীরে বড় জঙ্গি হামলার ছক ব্যর্থ। বুধবার রাতে পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এনআইএ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
জম্মু ও কাশ্মীরে বড় জঙ্গি হামলার ছক ব্যর্থ। বুধবার রাতে পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এনআইএ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

বিশ্বস্ত সূত্রে পুলিশের কাছে খবর
পুলিশ বিস্বস্ত সূত্রে খবর পেয়েছিল জঙ্গিরা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঘুরছে। কোনও জায়গায় গাড়ি বোমা হিসেবে বিস্ফোরণের ছক করা হয়েছে বলে খবর পেয়েছিল পুলিশ। এরপরেই গাড়ির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

সন্দেহজনক গাড়ি আটক
তল্লাশি চালানোর সময় সন্দেহজনক গাড়িটি এসে পড়ে। সেই গাড়ি থেকে কয়েক রাউন্ডগুলিও চালানো হয়। এরপর গাড়ির মালিক গাড়িটি ফেলে রেখে উধাও হয়ে যায়।

গাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক
পুলিশ এরপর গাড়ির ভিতরে তল্লাশি চালায়। গাড়ির মধ্যে সিটের তলায় একটি ড্রামের মধ্যে বিস্ফোরকে সন্ধান মেলে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। পরে গাড়িটিসহ বিস্ফোরণ ঘটানো হয়।

গাড়িতে ছিল স্কুটারের রেজিস্ট্রেশন নম্বর
তদন্তে পুলিশ জানতে পেরেছে গাড়িটিতে যে নম্বর প্লেট ছিল তা একটি স্কুটারের। যা জম্মুর কাঠুয়ার বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications