Indian Railway: ইঞ্জিন ছাড়াই ছুটছে রেলের একাধিক বগি! ভয়ঙ্কর সেই ভিডিও দেখলে শিউরে উঠবেন

Indian Railway: বড়সড় দুর্ঘটনা এড়াল রেল! ইঞ্জিন ছাড়াই ছুটল রেলের একাধিক বগি! শুধু তাই নয়, একটি মালগাড়ির রেকও হঠাৎ করে ওই ট্র্যাকেই চলতে শুরু করে। কার্যত এমন অবস্থা দেখে যাত্রীদের মধ্যে একেবারে আতঙ্ক তৈরি হয়ে যায়।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাদওয়া রেলওয়ে স্টেশনের (Indian Railway) কাছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Indian Railway

জানা গিয়েছে, গত ১০-১৫ দিন ধরে রেক ল্যান্ডিং ট্র্যাকে একটি মালগাড়ির দুটি বগি রাখা ছিল। ওই ট্র্যাকেই একটি ট্রেনের (Indian Railway) চারটি কোচ রাখা ছিল। মূলত রক্ষণাবেক্ষণের জন্যেই এই কোচগুলি রাখা ছিল। হঠাত করেই মালগাড়ির একটি বগি ট্র্যাকের উপর চলতে শুরু করে।

শুধু তাই নয়, ওই লাইনেই ট্রেনের চারটি বগিকে সজোরে ধাক্কা দেয়। এতটাইও জোরে ধাক্কা দেয় যে ওই বগিগুলিও রেললাইনের ওপর দিয়ে চলতে শুরু করে। একেবারে ইঞ্জিন ছাড়াই বগিগুলি চলতে শুরু করে। শুধু তাই নয়, বারহাদওয়া-রাজমহল রোড পেরিয়ে প্রায় ২০০ মিটার চলে যায় ট্রেনের (Indian Railway) বগিগুলি।

আর সেগুলি বারহাদওয়া স্টেশনের একেবারে প্ল্যাটফর্মের কাছে পৌঁছে যায়। সেই সময় লেভেল ক্রসিংও খোলা ছিল। ফলে যে কোনও মুহূর্তে বড়সড় কোনও বিপদ ঘটে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়। এমনকি মূল প্লাটফর্মে ঢুকে পড়লেও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করা হচ্ছে।

এমনকি সেই সময় স্টেশন দিয়ে কোনও যদি প্যাসেঞ্জার ট্রেন (Indian Railway) যেত তাহলেও বড়সড় দুর্ঘটনার ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হত বলেই মনে করা হচ্ছে। কিন্তু তার আগেই দাঁড়িয়ে পড়ে ট্রেনের বগিগুলি। ঘটনাকে কেন্দ্র করে একেবারে স্টেশনের মধ্যে ভিড় জমে যায়। অনেকেই এই ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর তা করার পরেই একেবারে ভাইরাল।

দেখুন সেই ভিডিও-

ঘটনার পরেই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দেওয়া হয়েছে পূর্ণাং তদন্তের নির্দেশ। গত কয়েকদিন আগেই মাদুরাই ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর তাতে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন একটি ঘটনা। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, রেলের যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+