'ম্যায় ভি চৌকিদার', নতুন ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী
বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই প্রচারে অন্য মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই প্রচারে অন্য মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করেছেন তিনি। যার মূল থিম হল 'ম্যায় ভি চৌকিদার'। যার অর্থ এখন দেশের অনেক মানুষ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, স্বচ্ছতাকে ফিরিয়ে আনতে লড়াই করেন, এঁরা সকলেই দেশের চৌকিদার। ভিডিওতে সেরকমই ব্যাখ্যা করা হয়েছে।

টুইটারে তিন মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন নরেন্দ্র মোদী। সারা দেশের বিভিন্ন প্রান্তের, সেখানকার মানুষের ঝলক ভিডিওতে দেখা গিয়েছে। অখণ্ডতার এক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মোদী লিখেছেন, আপনার চৌকিদার দৃঢ় চিত্তে দাঁড়িয়ে রয়েছে। তবে আমি একা নই। যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, সামাজিক নানা ব্যাধির বিরুদ্ধে লড়ছেন, তাঁরাও চৌকিদার। যাঁরা দেশকে এগিয়ে নিয়ে যেতে লড়ছেন তাঁরা সকলেই চৌকিদার। তাই সব ভারতীয় আজ একসঙ্গে বলছেন #MainBhiChowkidar। বলেছেন মোদী। এবার একনজরে দেখে নিন ভিডিওটি।












Click it and Unblock the Notifications