কৃষ্ণজন্ম ভূমিতে মসজিদ নিয়ে আপত্তি, মামলা করার অনুমতি দিল মথুরা আদালত
কৃষ্ণজন্ম ভূমিতে মসজিদ নিয়ে আপত্তি, মামলা করার অনুমতি দিল মথুরা আদালত
কৃষ্ণ জন্মভূমি থেকে মসজিদ সরানোর মামলা করর অনুমতি দিল আদালত। মথুরা আদালত এই অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ সরানোর মামলার পর মথুরার কৃষ্ণ জন্মভূমি থেকে মসজিদ সরানোর দাবি উঠেছিল। সেই নিয়ে মমলা করার জন্য অনুমতি দেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। তাতে অনুমতি দিয়েছে আদালত।

বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার পর মথুরায় কৃষ্ণজন্মভূমিতে মসজিদ নিয়ো শোরগোল পড়েছিল। সেই মসজিদ সেখান থেকে সরানোর দাবি উঠেছে। এই নিয়ে মথুরা আদালতে মামলা করার অনুমতি চাওয়া হয়েছিল। সেই মামলা করার অনুমতি গিয়েছে মথুরার আদালত। শ্রীকৃষ্ণে জন্মভূমির একবার গায়ে বেআইনিভাবে এই মসজিদ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। গত কয়েকদিন ধরেই এই নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব জবরদখল করে মসজিদটি তৈরি করিয়েছিলেন। ১৬৬৯-৭০ সালে তৈরি হয়েছিল মন্দিরটি। মথুরার কেশব দেব মন্দিরের ঠিক পাশেই রয়েছে মসজিদটি। মন্দিরের ১৩.৩৭ একর জমির মধ্যেই সেটি তৈরি করা হয়েছে। অযোধ্যার রায় দানের পর থেকেই বারাণসীর জ্ঞাপব্যাপী মন্দির নিয়ে তৎপর হয়েছে একাধিক সংগঠন। সেখানে শিবলিঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে প্রবল টানাপোড়েন চলছে আদালতে। আর্কিওলজিকাল সর্ভে অব ইন্ডিয়াকে ভিডিও গ্রাফির মাধ্যমে সেখানে সার্ভে করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications