Mahua Moitra:দুবাই থেকে ৪৭ বার লগইন মহুয়ার লোকসভা অ্যাকাউন্টে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Mahua Moitra: অবশেষে এথিক্স কমিটিতে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু তার আগেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর তৃণমূল কংগ্রেস সাংসদের পার্লামেন্টের অ্যাকাউন্ট থেকে নাকি ৪৭ বার লগ ইন করা হয়েছিল।

এই তথ্য সামনে আসার পরেই সাংসদের বিরুদ্ধে অভিযোগ আরও জোড়ালো হতে শুরু করেছে। এদিকে ইতিমধ্যেই পার্লামেন্টের এথিক্স কমিটিতে হাজিরা দিয়েছেন সাংসদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন। আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন।

Mahua Moitra

শুধু তাই নয় সাংসদ নাকি হিরান্দানিকে তাঁর পার্লামেন্টের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়েছিলেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছিলেন দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরান্দানি নাকি সংসদে আদািনদের নিয়ে প্রশ্ন করার জন্য মহুয়া মৈত্রকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। এমনকী দুবাই থেকে সেই ব্যবসায়ী নাকি মহুয়া মৈত্রের লোকসভার অ্যাকাউন্ট ব্যবহার করতেন।

দুবাই থেকে মহুয়া মৈত্রের লোকসভা অ্যাকাউন্টে ৪৭ বার লগ ইন হয়েছে খবরের যদি সত্যি হয় তাহলে নিশিকান্ত দুবে লোকসভার স্পিকারের কাছে সঠিক অভিযোগ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য প্রথমে নাকি মহুয়া মৈত্র স্বীকার করেছিলেন তিনি দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির সঙ্গে লোকসভা অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করেছেন কারণ তিনি নাকি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যদিও পরে সেকথা অস্বীকার করেন তিনি।

গতকাল উল্টে এথিক্স কমিটির কাছে হিরান্দানির বিরুদ্ধে্ তদন্তের আর্জি জানিয়েছিলেন মহুয়া মৈত্র। কারণ হিরান্দানি জািনয়েছেন যে তিনি মহুয়া মৈত্রের লোকসভার অ্যাকাউন্ট ব্যবহার করে আদানিদের বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন রেখেছিলেন। হিরান্দানির সেই দাবি সত্যি কিনা সেটা যাচাই করে দেখার জন্য এথিক্স কমিটিকে চিঠি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ।বৃহস্পতিবার তিনি হাজিরা দিয়েছেন এথিক্স কমিটির সামনে। লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে তাঁকে হাজিরা দিতে দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+