Mahua Moitra: ফাঁস হয়েছে মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট, সর্বদল বৈঠকে সরব তৃণমূল
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের আবহেই সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এটাই দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনে ঝড় উঠতে চলছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে। তারই আভাস পাওয়া গেল অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠকে। রবিবার সর্বদলীয় বৈঠকে দলের সাংসদের পক্ষে দাঁড়িয়ে জোরাল সওয়াল করলেন তৃণমূলের প্রতিনিধিরা।
টাকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট স্পিকারের কাছে জমা পড়ার আগেই কীভাবে সেই রিপোর্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে, এই নিয়েই সর্বদলীয় বৈঠকে সুর চড়ান ডেরেক ও ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার দুই সদস্য প্রশ্ন তোলেন স্পিকারের কাছে জমা পরার আগেই কীভাবে মিডিয়াতে ফাঁস হতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্য।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুসারে, রবিবার সর্বদলীয় বৈঠকে তৃণমূলের এক প্রতিনিধি বলেন, আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারছি দলের এক সাংসদ'কে লোকসভা থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা কীভাবে সম্ভব হল? মহুয়া প্রসঙ্গে কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর সম্ভবত ভোটাভুটি চাইতে পারে তৃণমূল কংগ্রেস।
টাকা নিয়ে প্রশ্ন' করার ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাসংদপদ খারিজ সংক্রান্ত রিপোর্ট সোমবার লোকসভায় জমা করতে পারে এথিক্স কমিটি। কিন্তু তার আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরআগেও তৃণমূল সাংসদের পক্ষেই দাঁড়িয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা।
মহুয়া ইস্যুতে বিরোধীরা এককাট্টা হয়েই সংসদে লড়তে পারে। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এথিক্স কমিটি রিপোর্টে উল্লেখ, 'সেই লগইন ও পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া। এরপরই দেশের বাইরে থেকে পোর্টালে লগইন করা হয়'। কমিটির মতে, 'স্রেফ অনৈতিক নয়, এই কাজ সংসদের অবমাননা'। কমিটির আরও সুপারিশ, 'টাকার বিনিময়ে প্রশ্ন' বিতর্কে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইন ও প্রাতিষ্ঠানিক তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের'।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications