Mahua Moitra:মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাবে সিলমোহর, এবার কি কোর্টে যাবেন সাংসদ?

মহুয়া মৈত্রকে বহিষ্কারের প্রস্তাবে সিলমোহর পড়ল এথিক্স কমিটিতে। এথিক্স কমিটি ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন ১৫ জন সদস্য। তাতে ৬ জন ভোট দিয়েছিলেন বহিস্কারের প্রস্তাবে। বাকি চারজন বিরোধিতা করেছেন। আগামিকাল লোকসভার স্পিকারের কাছে যাবে সেই প্রস্তাব।

এবার তিনি কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার।এথিক্স কমিটিতে বিরোধী দলের যে সদস্যরা ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন তার মধ্যে সিংহভাগ ছিল কংগ্রেসে। কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই বিরোধিতা করা হয়েছে প্রস্তাবের। তাঁরা এর বিরোধিতায় প্রস্তাব দিয়েছে। কিন্তু ৬ জন পক্ষে ভোট দিয়েছে। বাকি ২ জন ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। তার জেরেই এথিক্স কমিটির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

Mahua Moitra

আগামিকাল লোকসভার স্পিকারের কাছে জমা পড়বে রিপোর্ট। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জািনয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন মহুয়া মৈত্র। গতকাল রিপোর্ট প্রকাশের আগেই ফাঁস হয়ে গিয়েছিল এথিক্স কমিটির রিপোর্ট। কী করে রিপোর্ট পেশের আগেই প্রকাশ্যে এলো তা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন মহুয়া নিজে।

কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই মহুয়ার পাশে দাঁড়ানো হয়েছে। এবং হিরান্দানির বয়ান না নিয়েই এক পেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। এদিকে দল মহুয়ার পাশে দাঁড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ইডির দফতর থেকে বেরোনোর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন তথ্য প্রমাণ ছাড়া সাংসদের পদ কীভাবে খারিজ করা হতে পারে।

আদানিদের সম্পর্কে মুখ খুলেছিলেন বলেই তাঁকে টার্গেট করা হয়েছে। এথিক্স কমিটির রিপোর্ট যদি লোকসভার স্পিকার গ্রহণ করেন এবং ততে সম্মতি জানান তাহলে আগামী লোকসভা ভোটে তিনি প্রার্থী হতে পারবেন না। মোদী সরকার বিরোধীদের টার্গেট করতে সবরকম প্রচেষ্টা চালিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+