'রূপকথা আর মাঝারিমানের বার্তা' নরেন্দ্র মোদীর সংসদের ভাষণ! কটাক্ষ মহুয়া মৈত্রের

'রূপকথা আর মাঝারিমানের বার্তা' মোদীর সংসদের ভাষণ! কটাক্ষ মহুয়া মৈত্রের

তৃণমূল কংগ্রেসের তরফে ফের একবার বিজেপি-সমালোচনা উঠে এল প্রধানমন্ত্রী মোদীর সংসদের বার্তা ঘিরে। এদিন, মোদীর বাজেট অধিবেশনে রাষ্ট্রপতিকে ধন্যবাদ সূচক ভাষণের সমালোচনায় মুখর হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

 সংসদের নিম্নকক্ষে মোদীর ভাষণ 'মাঝারিমানের'!

সংসদের নিম্নকক্ষে মোদীর ভাষণ 'মাঝারিমানের'!

'রূপকথা আর মাঝারি মানের মিশ্রণ ' বলে এদিন সংসদে মোদীর ভাষণকে বর্ণনা করেন মহুয়া মৈত্র। তৃণমূলের সংসদের দাবি, ' ভাষণে কোনও সংখ্যা ছিল না .. শুধু ছিল কিছু পরিমাণমূলক বার্তা।' মোদীকে এদিন এভাবেই তোপ দাগেন মহুয়া মৈত্র।

বিজেপিকে এর আগেও তুলোধনা করেন মহুয়া

বিজেপিকে এর আগেও তুলোধনা করেন মহুয়া

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মহুয়া মৈত্র দাবি করেন, ' ওঁরা যা ইচ্ছে তাই করতে পারেন। কাল যদি চায় ৩৬৫ ধারা লাগু করতে পারে আর দার্জিলিংও চাইলে কাল ভেঙে ভাগ করে দিতে পারে ওঁরা। এটা আদর্শের প্রশ্ন। দড়ি সামনে থাকলে আপনাকে ভাবতে হবে, যে সেটা ফাঁসির জন্য ব্যবহার হবে , নাকি কুয়ো থেকে জলা তোলার জন্য...।'

মোদীর আজকের ভাষণে বিরোধীদের তোপ

মোদীর আজকের ভাষণে বিরোধীদের তোপ

তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের তোপ দেগে এদিন মোদী একের পর এক বার্তা দেন। তিনি বলেন ' আমাজের বারবার মনে করানো হচ্ছে , জয় হিন্দ আর কুইট ইন্ডির মতো স্লোগান মুসলিমদের দেওয়া। স্বাধীনতার এত বছর পরেও কংগ্রেসের চোখে ওঁরা ( যাঁরা মূল স্লোগান তৈরি করেছিলেন ) মুসলিম। কিন্তু খান আব্দুল গফফর খান, আব্দুল হামিদ , আব্দুল কালাম আজাদরা আমাজের কাছে ভারতীয়। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+