Mahua Moitra: এথিক্স কমিটির বৈঠকে 'মৌখিক বস্ত্রহরণ' করা হয়েছে! ওম বিড়লাকে চিঠি মহুয়ার

Mahua Moitra: 'cash for query' বিতর্কের নয়া মোড়! এথিক্স কমিটির বিরুদ্ধে সুর চড়ালেন মহুয়া মৈত্র। চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে লোকসভার স্পিকারের সামনে কার্যত ক্ষোভ উগরে দিলেন মহুয়া মৈত্র। শুধু তাই নয়, এথিক্স কমিটির সমস্ত সদস্যদের সামনে 'মৌখিকভাবে বস্ত্রহরণ' করেছেন বিনোদ কুমার সোনকার। এমনটাও অভিযোগ তৃণমূল সাংসদের।

বিতর্কের মধ্যেই আজ বৃহস্পতিবার এথিক্স কমিটির সামনে হাজিরা দেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। আর সেই বৈঠকে তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, কিছু অনৈতিক প্রশ্ন করা হয়েছে বলেও অভিযোগ তৃণমুল সাংসদের। আর এরপরেই ক্ষোভ প্রকাশ করে কমিটির বৈঠক ছাড়েন।

Mahua Moitra:

আর এই ঘটনা ঘিরে জোর তরজা শুরু হয় রাজনৈতিকমহলে। আর এই ঘটনার কিছু পরেই এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকারের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন। আর সেই চিঠিতে নিন্দার পাশাপাশি একাধিক অভিযোগ করেন মহুয়া (Mahua Moitra)।

বলেন, বৈঠকে একের পর এক অনৈতিক, নোংরা আচরণের শিকার হতে হয়েছে তাঁকে। এই অবস্থায় কমিটির নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগর উত্তরের এই সাংসদ। শুনানির নামে কমিটির চেয়ারপার্সন 'মৌখিকভাবে বস্ত্রহরণ' করেছেন বলেও তোপ দেগেছেন। মহুয়া (Mahua Moitra) বলেন, গোপনীয়তা রক্ষা মৌলিক অধিকার। আর ওই কমিটিতে এমন কিছু প্রশ্ন করা হয়েছে তা মৌলিক অধিকারের লঙ্ঘন। নীচু মানসিকতার পরিচয় বলেও তোপ তৃণমূল নেত্রীর।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি শেয়ার করেছেন তিনি (Mahua Moitra)। তবে মহুয়া মৈত্রের এহেন অভিযোগ খারিজ করে দিয়েছেন ঝাড়খন্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবে। তাঁর কথায়, দুবাইয়ের ব্যবসায়ী যা জানিয়ে এথিক্স কমিটিকে হলফনামা দিয়েছেন সেখান থেকেই প্রশ্ন করা হয়েছে। মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা মহুয়া মৈত্র করছেন বলে দাবি বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+