Mahua Moitra: এবার মহাভারতের যুদ্ধ দেখবেন সকলে, এথিক্স কমিটির রিপোর্ট পেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা মহুয়ার

আজ সংসদে এথিক্স কমিটি রিপোর্ট পেশ করবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তার আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'বস্ত্র হরণ শুরু আব মহাভারত দেখিয়ে'। এর আগেও এথিক্স কমিটি জেরা নিয়ে মহুয়া বলেছিলে মৌখিকভাবে বস্ত্র হরণ করা হয়েছে।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে। বিজেপি সা ংসদ নিশিকান্ত দুবে প্রথম স্পিকারের কাছে এই অভিযোগ জানিেয়ছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তদ্ত শুরু করে পার্লামে্টের এথিক্স কমিটি। মহুয়া মৈত্রকে তলব করে জেরা করা হয়। সেসময় জেরা থেকে বেরিয়ে মহুয়া মৈত্র বলেছিলে মৌখিকভাবে বস্ত্রহরণ করা হয়েছে তাঁর। এথিক্স কমিটি তাঁকে কেবল ব্যক্তিগত প্রশ্ন করে গিয়েছে।

Mahua Moitra

এদিন এথিক্স কমিটির রিপোর্ট পেেশর আগে আবারও সেই মহাভারতের প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে। এথিক্স কমিটিতে সেই প্রস্তাব ভোটাভুটিতে পাশও হয়েছে। আজ সেই রিপোর্ট তাঁরা সংসদে পেশ করবেন।

এদিকে এই রিপোর্ট পেশের পর মহুয়া মৈত্র এবং অন্যান্য বিরোধী দলের সাংসদদের বলতে দিতে হবে দাবি করে স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পিকার ৩০ মিনিটের বেশি সময় দেবেন না বলে জানা গিয়েছে।

এদিকে এই ইস্যুতে আজ সংসদ উত্তাল হতে পারে আশঙ্কা করে আজ বিজেপি হুইপ জারি করে সব সাংসদদের সংসদে উপস্থিত থাকতে বলেছে। যাতে বিরোধী সাংসদদের মোকাবিলায় নিজেরা সেকারণে সব সাংসদদের উপস্থিত থাকতে বলেছেন তাঁরা। এদিকে তৃণমূল কংগ্রেস এই নিয়ে আদালতে যেতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+