Mahua Moitra: চাপ বাড়ল তৃণমূল সাংসদের, মহুয়া মৈত্রর পার্লামেন্ট অ্যাকাউন্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে পার্লামেন্টে এথিক্স কমিটি। তাই নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এরকই মধ্যে আবার একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে মহুয়া মৈত্রের পার্লামেন্টের অ্যাকাউন্ট দেশের বাইরে ৩ জায়গা থেকে লগইন করা হয়েছিল। তারমধ্যে আমেরিকাও রয়েছে।

Mahua Moitra

তিনি নাকি দুবাইয়ের শিল্পপতি হিরান্দানিকে সংসদের অ্যাকাউন্টের লগইন দিয়েছিলেন। দুবাইয়ে বসেই নাকি হিরান্দানি সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা অ্যাকাউন্ট খুলতেন এবং তাতে প্রশ্ন লিখে দিতেন। তার জন্য সাংসদকে নাকি মোটা টাকাও দিয়েছিলেন তিনি। সাংসদ প্রথমে সেকথা স্বীকারও করেছিলেন। পরে অবশ্য তিনি বলেছেন এরকম কোনও কাজই তিনি করেননি।

বিজেপি সাংসদ িনশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পার্লামেন্টের এথিক্স কমিটি। মহুয়া মৈত্রকে তলব করে জেরা হয়েছে। তারপরেই তাঁকে লোকসভা থেকে বরখাস্ত করার প্রস্তাবে ভোটাভুটি হয়। এবং সেই ভোটাভুটিতে সিলমোহরও পড়েছে।

তারপরেই একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা গিয়েছে যেদিন সাংসদের লোকসভার অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছিল সেদিন সাংসদ কলকাতা এবং দিল্লিেত ছিলেন। িনউ জার্সি থেকে যেদিন অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেদিন তিনি কলকাতায় ছিলেন এবং যেদিন দিল্লিতে ছিলেন সেদিন বেঙ্গালুরু থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়ে মহুয়া মৈত্রের পাশেই দাঁড়িয়েছে। প্রখথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। গতকাল আবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছে। মহুয়াকে তাড়ানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+