Mahua Moitra: সত্যিই কি অপসারিত করা হবে মহুয়াকে? কী ইঙ্গিত দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা
প্রমাণ ছাড়াই নির্বাসনের সাজা। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সাজা শুনিেয়ছে পার্লামেন্টের এথিক্স কমিটি। সেই সাজার প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে লোকসভার স্পিকারের কাছে।
আর কয়েকদিন পরেই বসবে সংসদে শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনেই নাকি মহুয়া মৈত্রকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে লোকসভা সাংসদ ওম বিড়লা বলেছেন, জনতার স্বার্থে মহুয়া মৈত্রকে তাঁর সাংসদ পদের কার্যকালের মেয়াদ শেষ করার কথা তিনি বলবেন। কারণ এই শেষ বেলায় মহুয়া মৈত্রকে অপসারণ করা হলে তাঁর লোকসভা কেন্দ্রের মানুষ বঞ্চিত হবেন।

কয়েকদিন আগেই পার্লামেন্টের এথিক্স কমিটি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাবে সিলমোহর দিয়েছে। ১৫ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। তাতে ৬ জন সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছে। এই তালিকায় কংগ্রেসের দুই সংসাদও ছিলেন। যদিও কংগ্রেসের নেতা অধীর চৌধুরী মহুয়া মৈত্রকে বহিষ্কারের বিপক্ষে মত দিয়েছেন। এই নিয়ে তিনি লোকসভার স্পিকারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে মোটা টাকা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আদানির যোগ িনয়ে সওয়াল করতেন। এমনকী সাংসদ সেই ব্যবসায়ী বন্ধুকে তাঁর লোকসভা অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়েছিলেন। দুবাই থেকে নাকি একাধিকবার তাঁর লোকসভার অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছিল।
যদিও এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে জেরা করলেও এই নিয়ে দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানিকে কোনও প্রশ্ন করেননি। হিরান্দানিকে জেরার দাবি জানিয়েছিলেন মহুয়া মৈত্র নিজে। এদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় সাংসদের পাশে দাঁড়িয়েছেন। আদানিদের িনয়ে সওয়াল করাতেই মহুয়া মৈত্রকে সরানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ইতিমধ্যেই তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে।












Click it and Unblock the Notifications