Mahua Moitra: মহুয়ার চিঠিতে বিজেপি সাংসদের পদবী হল 'দুবাই'! পাল্টা দিলেন নিশিকান্ত দুবেও
Mahua Moitra: অস্বস্তি বাড়ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের! বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পদবি বদলে ফেললেন তিনি! লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যানকে লেখা চিঠিতে 'দুবে'র জায়গায় 'দুবাই' লিখলেন তৃণমূল সাংসদ। আর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদের। যা নিয়ে তীব্র অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস।
যদিও এই বিষয়ে কার্যত স্পিকটি নট তৃণমূল। অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। লোকসভার এথিক্স কমিটি তাঁকে ডেকে পাঠিয়েছে। পাল্টা একটি চিঠি এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকরকে দিয়েছেন তৃণমূল সাংসদ। আর তাতেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পদবী হয়ে গিয়েছে দুবাই।

আর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিজেপি সাংসদ লিখছেন, তৃণমূল সাংসদের দুবাই নামের প্রতি গভীর আসক্ত রয়েছে। আর তাই Ethics কমিটির চেয়ারম্যানকে যে চিঠি তিনি লিখেছেন সেখানে পদবী বদলে দুবাই করে দেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়েই তৃণমূল সাংসদের মানসিক অবস্থার পরিচয় পাওয়া গিয়েছে বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি সাংসদ।
উল্লেখ্য, সংসদের ওয়েবসাইটে লগ ইন করতে নিজের কোড এবং পাসওয়ার্ড দর্শন হীরানন্দানিকে দেওয়ার অভিযোগ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। আর এই বিষয়ে মারাত্মক অভিযোগ সামনে এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, ব্যবসায়ী দর্শন হীরানন্দানি দুবাইয়ে বসে তা খুলে প্রশ্ন তৈরি করে দিয়েছেন। আর সেই প্রশ্ন সংসদে করেছেন মহুয়া মৈত্র। আর এই অভিযোগ ঘিরেই একেবারেই সরগরম রাজ্য-রাজনীতি।
আর এর মধ্যেই এথিক্স কমিটিকে দেওয়া মহুয়া মৈত্রের (Mahua Moitra) চিঠিতে 'দুবাই' দেখেই কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপি সাংসদ। বলে রাখা প্রয়োজন, আগামী ৩১ অক্টোবর এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে ডেকে পাঠিয়েছে। একই সঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
যদিও আগামী ৩১ তারিখ তাঁর হবে না বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ (Mahua Moitra) । সেদিন তাঁর লোকসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী আছে। এমনকি আগামী ৪ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে বলেও জানান। তবে পাঁচ তারিখ তাঁর সময় হবে বলে জানিয়েছেন সাংসদ। আর তা জানিয়ে লেখা চিঠি ঘিরেই যাবতীয় বিতর্ক।












Click it and Unblock the Notifications