Mahua Moitra: টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা মামলায় আজ এথিক্স কমিটির সামনে কি হাজিরা দেবেন মহুয়া মৈত্র?

Mahua Moitra: আজ সংসদে এথিক্স কমিটিতে হাজিরা দেওয়ার কথা তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর। তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। গতকাল মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এথিক্স কমিটির কাছে পাল্টা হিরান্দানির বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছেন।

তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি নেতা নিশিকান্ত দুবে লোক সভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করেন। এমনকী হিরান্দানিকে লোকসভার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়েছেন মহুয়া মৈত্র।

Mahua Moitra

আদানিদের নিয়ে সংসদে সওয়াল করার জন্য নাকি মহুয়া মৈত্রকে টাকা দিয়েছিলেন হিরান্দািন। লোকসভার স্পিকারকে এমন অভিযোগও করেছেন মহুয়া মৈত্র। এথিক্স কমিটি ঘটনার তদন্ত শুরু করলে নিশিকান্ত দুবের কাছে তখ্য তলব করে। তারপরে মহুয়া মৈত্রকেও তলব করা হয়। কিন্তু সাংসদ জানিয়েছিলেন তিনি এই সময় হাজিরা দিতে পারবেন না কারণ তিিন িনজের কেন্দ্রে বিজয়া সম্মিলনীর কাজে ব্যস্ত রয়েছেন।

কিন্তু তাতে আমোল দেয়নি এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে দ্বিতীয়বার তলব করা হয়। আজই সেই হাজিরা দেওয়ার দিন। এখন সাংসদ হাজিরা দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ গতকাল তিনি পাল্টা এথিক্স কমিটিকে চিঠি দিয়ে হিরান্দািনর বিরুদ্ধে তদন্ত করার কথা বলেছেন। কারণ তাঁর দাবি তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+