Mahua Moitra: লোকসভায় পেশ এথিক্স কমিটির রিপোর্ট, বিরোধীদের মোদী বিরোধী স্লোগানে উত্তাল সংসদ

লোকসভায় পেশ করা হল মহুয়া মৈত্রকে নিয়ে তৈরি এথিক্স কমিটির রিপোর্ট। রিপোর্টে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এবং তাঁকে সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তাতে।

রিপোর্ট পেশের সময় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সংসদ ভবন। বিরোধীরা মোদী বিরোধী স্লোগান দিতে শুরু করেন। চরম হইহট্টগোলের মধ্যেই এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয়। অবিজেপি সব রাজনৈতিক দল মহুয়া মৈত্রের সমর্থনে সরব হয়েছেন সংসদে।

Mahua Moitra

সংসদে রিপোর্ট পেশের আগে মহুয়া মৈত্র বলেছিলেন অসত্যের কাছে কখনও মাথা নত নয়। বস্ত্র হরণ হয়ে গিয়েছে এবার মহাভারতের যুদ্ধ দেখবেন সকলে। এই নিয়ে লোকসভায় সকাল থেকে তুমুল উত্তেজনা ছিল। অবিজেপি সব রাজনৈতিক দল মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। এমনকি বাম েনতা সীতারাম ইয়েচুরিও তীব্র প্রতিবাদ জািনয়েছেন এই নিয়ে।

সকাল থেকে প্রবল হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায়। সূত্রের খবর দুপুর ২টো মহুয়া মৈত্রকে নিয়ে প্রস্তাব আনতে পারেন স্পিকার। অর্থাৎ তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সকলেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের অভিযোগ ছোট্ট একটা বিষয় নিয়ে সাংসদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ করা হচ্ছে যা সংসদীয় গণতন্ত্রে কখনওই কাম্য নয়। একরকমের স্বৈরাচারিতা করছে মোদী সরকার। সেকারণে এথিক্স কমিটির রিপোর্ট পেশের সময় মোদী বিরোদী স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে। বিজেপি নেতা িনশিকান্ত দুবে স্পিকারের কাছে এই অভিযোগ করেছিলেন। তারপরেই তদন্ত শুরু করে এথিক্স কমিটি। তৃণমূল কংগ্রেস সাংসদ নাকি তাঁর সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানিকে। সাংসদ যখন দিল্লিতে বেঙ্গালুরুতে ছিলে তখন নাকি তাঁর সাংসদ অ্যাকাউন্ট খোলা হয়েছিল নিউজার্সি এবং দুবাই থেকে।

যদিও সব অভিযোগই মিথ্যে বলে দাবি করেছে সাংসদ। এইক্ষেত্রে তাঁর পাশে দাঁড়িয়েছে দলও। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন সাংসদের। এবং মহুয়াকে বাড়তি দায়িকত্বও দেওয়া হয়েছে। প্রয়োজনে এই নিয়ে তৃণমূল কংগ্রেস আদালতে যেতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+