আপেলকে তো আপেলই বলব, নিজের বক্তব্যে অনড় থেকে বার্তা মহুয়া মৈত্রর

সংসদে মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে দাবি বিজেপির

আদানি ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদ অধিবেশন। গতকাল তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সংসদে মোদী সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বুধবার তাঁকে সংসদে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায় বিজেপি সাসংদরা।

আপেলকে তো আপেলই বলব, নিজের বক্তব্যে অনড় থেকে বার্তা মহুয়া মৈত্রর

কিন্তু বিজেপির এই দাবি মানতে চাননি মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেস সাংসদ সপাটে বিজেপি জবাব দিয়ে বলেছেন আপেলকে তো আপেলই বলব। কমলালেবু তো বলব না। কিছুতেই তিনি সংসদে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন বিজেপি যতই সরব হোন না কেন তিনি কিছুতেই তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না।

বিজেপি সাংসদ রমেশ বিধুরি সংসদে দাবি জানান যে মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে। এরকম মন্তব্য সাংসদ করতে পারেন না সাংসদে প্রবল আপত্তি জানিয়েছেন তিনি। বিজেপি সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করে বলেছেন, একজন মহিলা হয়ে কীভাবে এইরকমের সব কটূশব্দ ব্যবহার করতে পারেন। তৃণমূল কংগ্রেস সাংসদকে ক্ষমা চাইতে হবে দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সিপি জোশীও। কিন্তু নিজের অবস্থান থেকে সরতে নারাজ মহুয়া মৈত্র।

সংসদে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে সক্রিয় সাংসদ বলেই পরিচিত মহুয়া মৈত্র। তাঁর এই সিদ্ধান্তে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনও। প্রসঙ্গত উল্লেখ্য সংসদে মোদী সরকারের বিরুদ্ধে সরব হওয়ার কারণে রাজ্যসভা থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে বাদল অধিবেশনে একাধিক তৃণমূল কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+