Mahua Moitra: মোদী সরকার তাঁর ইমেইল এবং মোবাইল হ্যাক করছে, আই ফোনের অ্যালার্ট মেসেজ দেখালেন সাংসদ

এবার মোদী সরকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন, মোদী সরকার তাঁর মোবাইল ফোন এবং ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। প্রমাণ হিসেবে এক্স হ্যান্ডেলে তাঁর ফোনের স্ত্রিন শট দিয়েছেন তিনি।

অ্যাপেল নাকি তাঁকে অ্যালার্ট পাঠিয়েছে যে তাঁর মোবাইল ফোন হ্যাক করা হচ্ছে। সেই মেইলটি স্ক্রিন শট হিসেবে এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মহুয়া মৈত্র। গত কয়েকদিন ধরেই তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে। এই িনয়ে সংসদের এথিক্স কমিটি তাঁকে তলবও করেছে।

Mahua Moitra

কিন্তু বারবার নিজের কেন্দ্রে কাজ আছে বলে তিনি সেই হাজিরা এড়িয়ে যেেত চাইছেন। মহুয়া মৈত্র অভিযোগ করেছেন তিনি আদানীদের বিরুদ্ধে সংসদে সরব হয়েছেন বলে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। পুরোটাই চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা দাবি করেেছন মহুয়া মৈত্র।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অ্যাপেলের অ্যালার্ট মেসেজ শেয়ার করে পাল্টা মোদী সরকারকে নিশানা করেছেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে নালিশ ঠুকেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন শুধু তাঁর ফোনই নয় ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকা একাধিক নেতার ফোন হ্যাক করার চেষ্টা করছে মোদী সরকার। সেই তালিকায় রয়েছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও।

মহুয়া মৈত্রের এই অভিযোগ জানার পরেই পাল্টা মোদী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি মোদী সরকারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে তীব্র আক্রমণ শানিয়েছেন। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ মোদী সরকারের নেই।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছে টাকা িনয়ে মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করেন। এমনকী সংসদের মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও মহুয়া মৈত্র হিরান্দানিকে দিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করেছে এথিক্স কমিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+