Mahua Moitra: শুক্রবারই মামলার ফাইল পায় ডিভিশন বেঞ্চ! নতুন বছরে মহুয়ার আবেদনের সুপ্রিম শুনানি

Mahua Moitra: অস্বস্তি বজায় থাকল মহুয়া মৈত্রের! আজ শুক্রবারও সাংসদ পদ খারিজের বিরুদ্ধে করা মামলার শুনানি হল না সুপ্রিম কোর্ট। পিছিয়ে গেল শুনানির দিন। আগামী তিন জানুয়ারি এই সংক্রান্ত মামলার শুনানি হবে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানির হওয়ার কথা ছিল। কিন্তু নতুন বছরেই হবে বলে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চে।

মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলার ফাইল শুক্রবার সকালেই তাঁদের কাছে পৌঁছেছে। ফলে পড়ে দেখার সুযোগ হয়নি। আর তাই আগামী তিন জানুয়ারি মামলার নয়া তারিখ জানায় বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। সেদিন মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়াকে (Mahua Moitra)।

Mahua Moitra

এথিক্স কমিটির সুপারিশ মেনেই সুপারিশের সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া মইত্র (Mahua Moitra)। এই মামলার দ্রুত শুনানি যাতে করা যায় সেই আবেদন জানিয়েছিলেন বহিষ্কৃত সাংসদের আইনজীবী মনু সিংভি। যদিও আদালত সেই আবেদনে কর্ণপাত করেনি। যদিও পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে গিয়ে একই বিষয়ে আবেদন জানানো হয়।

আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ইমেল মারফত করতে হবে। এবং বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার রাতেই জানা যায়, আজ শুক্রবারই বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেই মতো শুনানি শুরু হয়। কিন্তু মামলার ফাইল ঠিক সময় মতো বিচারপতিদের কাছে না আসার কারণেই এদিন মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+