Mahua Moitra: সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মহুয়ার, আজ সুপ্রিম কোর্টে শুনানি
টাকার বিিনময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ খারিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জনিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেত্রী। শুক্রবার অর্থাৎ আজ সেই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদলতে।
প্রসঙ্গত উল্লেখ্য দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোকে স্পিকারের কাছে নালিশ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারপরেই এথিক্স কমিটি তদন্ত শুরু করে। এবং জেরা করা হয় মহুয়া মৈত্রকেও। তারপরেই তৃণমূল কংগ্রেস সাংসদকে বহিষ্কারের প্রস্তাব দেয় এথিক্স কমিটি।

লোকসভার শীতকালীন অধিবেশনে সেই রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। স্পিকার সেই প্রস্তাবকে অনুমোদন দেয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্তে সিলমোহর দেয়। তারপরেই বিরোধীরা সরব হন বিরোধিতায়। কেন মহুয়া মৈত্রকে সামান্য কারণে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হবে তা নিয়ে তৎপর হয় বিরোধীরা।
এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানায়। শুক্রবার রয়েছে সেই মামলার শুনানি। এদিকে মহুয়া মৈত্রর বহিষ্কারের পর সংসদ হামলায় বিজেপি সংসদের নাম জড়ানোয় তাঁকে সাসপেন্ডের দাবি জানিয়েছেন বিরোধীরা। অর্থাৎ মাইসূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার পাস নিয়ে ভেতরে ঢুকেছিল ২ আগন্তুক। তারপরেই স্প্রে বোম্ব হামলা করা হয় সংসদের ভেতরে।
কীভাবে বিজেপি সাংসদের পাস নিয়ে সেই ২ আগন্তুক সংসদের ভেতরে প্রবেশ করল তা নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে সংসদে। বিরোধীরা বিজেপি সাংসদের বহিষ্কারের দািব জানিয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে সংসদের সুরক্ষার প্রশ্নে যদি মহুয়া মৈত্রকে সাসপেন্ড করা হতে পারে তাহলে বিজেপি সাংসদকে কেন সাসপেন্ড করা হবে না।












Click it and Unblock the Notifications