Mahua Moitra: রিপোর্ট প্রকাশের আগেই কীভাবে সংবাদ মাধ্যমে, ফের আদানি-মোদী যোগ নিয়ে সরব মহুয়া
টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের কথা বলেছে এথিক্স কমিটি। কিন্তু সেই রিপোর্ট এথিক্স কমিটি প্রকাশ করার আগেই সেটা আদানিদের টিভি চ্যানেলে প্রকাশ করা হয়। এই নিয়ে সরব হয়েছেন সাংসদ।
সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আদানিদের টিভি চ্যানেল রিপোর্ট প্রকাশের আগেই কীভাবে সবটা জানল। এর থেকেই স্পষ্ট আদানি-মোদী ভাইভাই। বাকি আর কোনও সংবাদ সংস্থার কোনও অস্তিত্ব নেই। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেই মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন আদানিদের নিয়ে তিনি সংসদে সরব হওয়ায় তাঁকে আক্রমণ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলা হচ্ছে।

গতকাল এথিক্স কমিটি যে ৫০০ পাতার রিপোর্ট পেশ করেছে তাতে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছে। দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে মোটা টাকা নিয়ে সংসদে আদানি এবং মোদী যোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি। এমনকী হিরান্দানিকে সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়েছিলেন সাংসদ এমনও অভিযোগ রয়েছে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কাছ থেকে অভিযোগ পেয়ে লোকসভার এথিক্স কমিটি তদন্ত শুরু করে। সেই তদন্তে প্রথমে নিশিকান্ত দুবেকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে মহুয়া মৈত্রকে তলব করা হয়। তিনি হাজিরা দেওয়ার পর বেড়িয়ে এসে অভিযোগ করে এথিক্স কমিটি মৌখিকভাবে তাঁর বস্ত্রহরণ করেছে। এই নিয়ে এথিক্স কমিটির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেিছলেন তিনি।
তারপরে ৫০০ পাতার রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি এবং সেই রিপোর্টে মহুয়া মৈত্রকে বহিষ্কারের কথা বলা হয়েছে। এথিক্স কমিটির এই রিপোর্টের সাংসদের বিরুদ্ধে অর্ধেক অভিযোগ যে সত্য তার ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে আবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত।












Click it and Unblock the Notifications