আগামী কাল শপথ নেবেন মহুয়া মৈত্র, এবার কতটা আক্রমণাত্মক হয়ে উঠবেন তিনি?
আগামী কাল লোকসভায় শপথ নেবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রায় সাড়ে সাত মাস পরে ফের সংসদ ভবনে ঢুকবেন মহুয়া। বহিষ্কার হওয়ার পাশাপাশি সাংসদ পদও খারিজ করে দেওয়া হয়।
এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ২০২৪ সালে বিজেপি ব্যাকফুটে। বাংলাতেও লোকসভা ভোটের নিরিখে অনেকটাই ধরাশায়ী বঙ্গ বিজেপি। এক লহমায় ১২ টি আসনে নেমে গিয়েছে বঙ্গ বিজেপি। নরেন্দ্র মোদীর সভাও কার্যত কাজে আসেনি। কৃষ্ণনগর থেকে আবার ভোটে জিতেছেন মহুয়া মৈত্র।

৫৬ হাজারের বেশি ভোটে মহুয়া মৈত্র জিতেছেন কৃষ্ণনগর থেকে। আবার দিল্লির লোকসভায় তিনি পৌঁছে গিয়েছেন। আগামী কাল মহুয়া মৈত্রের শপথগ্রহণ। বিজেপি তাঁকে আটকাতে পারেনি। আবারও সংসদীয় রাজনীতিতে মহুয়া মৈত্র স্বমহিমায়।
গত বছর ডিসেম্বর মাসের ৮ তারিখে মহুয়া মৈত্রের সাংসদ পথ খারিজ হয়েছিল। তৃণমূল কংগ্রেস, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে শুরু হয়েছিল রাজনৈতিক লড়াই। ভোটে জিতবেন তিনি। এই কথা জোর গলায় বলেছিলেন মহুয়া। সেই কথা অক্ষরে অক্ষরে ফলে যায়।
সংসদ ভবনে মহুয়া মৈত্র বরাবর স্পষ্টবক্তা। বিজেপির বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার হয়েছেন। তৎকালীন মোদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখতেও পিছপা হননি মহুয়া।
এবার কি আরও আক্রমণাত্মক ভঙ্গিমায় দেখা যাবে মহুয়া মৈত্রকে? এনডিএ সরকারের বিরুদ্ধে তিনি কি এবার সরব হবেন? সংসদের প্রথম দিনেই সংবিধান বই হাতে সংসদ ভবনের বাইরে বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছেন। বিজেপি ২৪০ টি আসন পেয়েছে। এনডিএ জোট সরকার তৈরি হয়েছে এবার। বিরোধীদের জোটের মোট আসন ২৩৪। ফলে সংসদ ভবনের দুই কক্ষেই বিরোধীরা যে আক্রমণাত্মক ভূমিকা নেবে। এ কথা বহাল বাহুল্য।
The warriors are back ! 2024 vs 2019@KanimozhiDMK @dimpleyadav @supriya_sule @jothims @ThamizhachiTh pic.twitter.com/D1lJGHFFhb
— Mahua Moitra (@MahuaMoitra) June 24, 2024
ঝাঁঝালো, আক্রমণাত্মক বক্তব্য নিয়ে মহুয়া মৈত্র কতটা নরেন্দ্র মোদী, অমিত শাহকে ঘায়েল করতে পারেন মহুয়া? সেই প্রশ্ন এখন উঠছে। নিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা সংসদ ভবনে সরব হবেন। একথা পরিষ্কার। মহুয়া মৈত্র কতটা আক্রমাত্মক বক্তব্য রাখবেন? তাই নিয়ে চর্চা চলছে।
সংসদীয় রাজনীতিতে আরও কয়েক দশক তিনি থাকবেন। একথা মহুয়া মিত্র জোর গলায় দাবি করেছেন। সংসদ ভবন থেকে বেরনোর দিনও জোর গলায় দাবি করেছিলেন, তিনি ফিরবেন সেখানেই। কথা রেখেছেন মহুয়া।
আজ সোমবার বিজেপি সাংসদ, মন্ত্রীরা লোকসভায় শপথবাক্য পাঠ করলেন। মহুয়া এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। ২০১৪ ও ১৯ সালে সংসদ ভবনে কানিমোঝিদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন মহুয়া।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications