Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহারাষ্ট্রে আস্থাভোটের আগে বিজেপি সাংসদের সঙ্গে সাক্ষাৎ অজিত পাওয়ারের !টানটান উত্তেজনা অব্যাহত

মহারাষ্ট্রের তখত পাওয়ার পর এনসিপি-শিবসেনা-কংগ্রেস জোটের সরকার আজ আস্থা ভোটে নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে চলেছে। যাবতীয় দলবদলের নাটকীয়তা , শিবির বদলের রাজনীতির পর ইতিমধ্যেই সেখানের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ফেলেছেন উদ্ধব ঠাকরে। আর আজ মারাঠাাভূমের বিধানসভায় আস্থাভোটের ঠিক আগে অজিত পাওয়ারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসাদ প্রতাপ রাও চিখালিকার।

বিজেপি সাংসদের সঙ্গে দেখা অজিতের

আস্থাভোটের শেষলগ্নে আচমকা বিজেপি সাংসদের সঙ্গে কেন অজিত পাওয়ার দেখা করলেন , তা নিয়ে সকালেই চাঞ্চল্য শুরু হয়েছিল মারাঠা রাজনীতিতে। যদিও সাক্ষাৎকে নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন অজিত পাওয়ার। অজিত পাওয়ার বলেন,'আমরা আলাদা দলের সদস্য হলেও , আমাাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আস্থাভোট নিয়ে কোনও কথা বলা হয়নি।'

উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে নয়া দ্বন্দ্ব এনসিপি-কংগ্রেস জোটের সামনে

উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে নয়া দ্বন্দ্ব এনসিপি-কংগ্রেস জোটের সামনে

এদিকে শোনা যাচ্ছে , মহারাষ্ট্রে এনসিপি- শিবসেনা-কংগ্রেসের মহা বিকাশ আঘাড়ি জোটের উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে তুমুল শোরগোল। এতদিন পর্যন্ত প্রায় নিশ্চিত ছিল যে পদটিতে অধিষ্ঠান করতে চলেছেন এনসিপির শরদ পাওয়ারের ভাইপো অজিত। তবে এবার সেই পদ নিয়ে রীতিমতো টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে।

 এখনও মতান্তর কোন কোন পদ নিয়ে

এখনও মতান্তর কোন কোন পদ নিয়ে


জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩ টি পার্টির মধ্যে মতান্তর রয়েছে গিয়েছে বিভিন্ন মন্ত্রক নিয়ে। তারমধ্যে রয়েছে, অর্থ, নগরোন্নয়ন, স্বরাষ্ট্রমন্ত্রক। এই তিন মন্ত্রকে কংগ্রেস বা শিবসেনা থেকে কারা মন্ত্রী হবেন, বা কিংমেকার এনসিপি থেকেই বা কারা মন্ত্রী হবেন , তা নিয়ে জোটের অন্দরে কোন্দল শুরু হয়ে গিয়েছে।

সঞ্জয় রাউতের টুইট


এদিকে, আস্থা ভোটের বিষয়ে আত্মবিশ্বাসী শিবসেনা শিবির। এদিন সকালেই দলের 'চাণক্য' সঞ্জয় রাউত টুইটে দাবি করেছেন তাঁদের সঙ্গে ১৭০ এর বেশি বিধায়ক রয়েছেন। ফলে তাঁরাই যে আস্থাভোট মাতাতে চলেছেন সেবিষয়ে সন্দেহ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+