ক্রিকেট থেকে অবসর নিয়েই বিজেপিতে যোগ দেবেন ধোনি, দাবি বিজেপি নেতার
ক্রিকেট ওয়ার্ল্ডকাপ থেকে ভারতের বেরিেয় যাওয়ার জন্য অনেকেই এম এস ধোনিকেই দায়ী করেছেন।
ক্রিকেট ওয়ার্ল্ডকাপ থেকে ভারতের বেরিেয় যাওয়ার জন্য অনেকেই এম এস ধোনিকেই দায়ী করেছেন। এরই মধ্যে আবার ধোনির ক্রিকেট থেকে অবসর নেওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে আবার বিজেপি নেতা সঞ্জয় পাশোয়ান দাবি করে বসেেছন, ক্রিকেট থেকে অবসর নিয়েই ধোনি বিজেপিতে যোগ দেবেন। ধোনি নিজে অবশ্য তাঁর রাজনীতিতে যোগ দেওয়া একটি কথাও কোনও দিন বলেননি। তবে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় পাশোয়ান রীতিমত দৃঢ়তার সঙ্গেই দাবি করেছেন , এবার টিম মোদীর সদস্য হয়ে নতুন ইনিংস শুরু করবেন এম এস ধোনি।

তাঁর রাজনীতিতে যোগ দেওয়া িনয়ে অনেক আগে থেকেই জল্পনা চলছিল। ধোনি নাকি বলেছিলেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিষয়টি ভেবে দেখবেন। বিজেপি নেতা সঞ্জয় পাশোয়ানের সঙ্গে ধোনির বন্ধুত্ব বহুকাল আগে থেকেই রয়েছে। তাই তাঁকে রাজনীতিতে আনার জন্য বহুবারই সচেষ্ট হয়েছিলেন সঞ্জয়। কিন্তু ধোনির তরফে তেমন কোনএ ইঙ্গিত এখনও মেলেনি।
ওয়ার্ল্ডকাপ ক্রিকেট থেকে ভারতের বিদায় নেওয়ার ঘটনায় ধোনিকেই দায়ী করতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা। যদিও লতা মঙ্গেশকরের মতো বিখ্যাত সঙ্গীতশিল্পী ধোনির পাশে দাঁিড়য়েছেন। এই নিয়ে অবশ্য দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল।












Click it and Unblock the Notifications