Mahayuti Delhi Meet: ফড়নবীশই মুখ্যমন্ত্রী! দিল্লিতে 'শাহি' বৈঠকে কী দাবিদাওয়া রাখলেন শিন্ডে-অজিত?

Maharashtra CM announcement: ২ ঘণ্টার বৈঠক শেষেও জল্পনার অবসান হল না। মহারাষ্ট্রের মহাজুটি সরকারের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা এখনও বাকিই রয়ে গেল। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাড়িতে বৈঠক করেন বিজয়ী মহাজুটির (Mahayuti Alliance) জোট শরিকরা।

দফায় দফায় শাহের সঙ্গে আলোচনা সারলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ, শিবসেনার একনাথ শিন্ডে ও এনসিপির অজিত পাওয়ার। বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও (JP Nadda)। সূত্রের খবর, রাজধানীতে বৈঠক ইতিবাচকই হয়েছে।

mahayuti

মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপিরই হতে চলেছেন বলে দাবি সূত্রের। জানা গিয়েছে, বৈঠক থেকে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় ১২টি আসন দাবি করেছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। অন্যদিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদের পাশাপাশি অর্থ দফতরের দায়িত্ব নিতে চান অজিত পাওয়ার (Ajit Pawar)।

বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশকেই (Devendra Fadnavis) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শিন্ডে ও অজিত সমর্থন করেছেন বলে সূত্রের খবর। বৈঠকে সিংহভাগ জুড়ে শুধুই দফতর বণ্টন নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার দিল্লির বৈঠক সেরে রাজ্যে ফিরেছেন মহাজুটির নেতারা। শুক্রবার মুম্বইতে ফের বৈঠকে বসবেন তাঁরা।

এদিন বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে অমিত শাহকে কৃতজ্ঞতা জানান বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। লেখেন, "গোটা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পাশে থাকার জন্য অমিত শাহকে কৃতজ্ঞতা জানাই। দিল্লির বৈঠকে দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে ওঁর অবদান অনস্বীকার্য।"

সূত্র মারফত জানা গিয়েছে, মহারাষ্ট্রের মন্ত্রিসভায় ২০ জন মন্ত্রী থাকবে বিজেপির। এনসিপির থেকে বেশি দফতর জুটতে পারে শিন্ডে সেনার। যদিও নির্দিষ্ট কোন দফতর থাকবে তা আলোচনা করা হয়নি বলেই দাবি।

শুক্রবার সেনিয়ে ফোনালাপে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মুম্বই ফিরেছেন ফড়নবীশ ও পাওয়ার। যদিও আরও কিছু বৈঠকের জন্য দিল্লিতেই থাকছেন শিন্ডে। সব ঠিক থাকলে মহারাষ্ট্রে নতুন সরকারের শপথ গ্রহণ (Oath Taking) হতে পারে ২ অথবা ৫ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২৩০টি আসন জিতেছে মহাজুটি। একা ১৩২টি আসন পেয়েছে বিজেপি। শরিক একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং অজিত পাওয়ারের এনসিপি ৪১টি আসনে জয়ী হয়েছে। জোটে সবচেয়ে বেশি আসন জিতে এবার মুখ্যমন্ত্রীর পদ ছিনিয়ে নিতে চলেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+