টার্গেটে মহাত্মা গান্ধী, গুড়িয়ে দেওয়া হল মোদীর উন্মোচিত মূর্তি
মোদী, অমিত শাহের রাজ্য গুজরাতে গুড়িয়ে দেওয়া হল জাতীর জনক মহাত্মা গান্ধীর মূর্তি। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরৌলি জেলার হরিকৃষ্ণ লেকের কাছে।
মোদী, অমিত শাহের রাজ্য গুজরাতে গুড়িয়ে দেওয়া হল জাতীর জনক মহাত্মা গান্ধীর মূর্তি। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরৌলি জেলার হরিকৃষ্ণ লেকের কাছে। শুক্রবার রাতে বেশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই কাজ করে বলে জানা গিয়েছে।

২০১৭ সালে বাগানে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। সুরাটের ডায়মন্ড ব্যবসায়ী সাবজিভাই ঢোলাকিয়ার ঢোলাকিয়া ফাউন্ডেশনের উদ্যোগে লেকের ধারে বাগানের সৌন্দর্যায়নের কাজ করা হয়। তখনই মূর্তিটি স্থাপন করা হয়। ২০১৭ সালে মূর্তিটির উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী।
অভিযুক্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাঠি থানার এসআই ওয়াই পি গাহিল জানিয়ছেন বিষয়টি সমাজবিরোধীদের কাজ বলেই মনে হচ্ছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করার আশ্বাসও তিনি দিয়েছেন।












Click it and Unblock the Notifications