মুম্বই থেকে গুয়াহাটি, উদ্ধবের ডেরা থেকে বিদ্রোহীদের নিরাপদে পৌঁছে দিয়েছিল কে? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মুম্বই থেকে গুয়াহাটি, উদ্ধবের ডেরা থেকে বিদ্রোহীদের নিরাপদে পৌঁছে দিয়েছিল কে? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বিজেপি যতই দাবি করুক মহারাষ্ট্রের এই রাজনৈতিক টানাপোড়েনে তাঁদের কোনও হাত নেই। কিন্তু ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে। সূত্রের খবর বিজেপি বিধায়ক রবীন্দ্র চবন নাকি সাহায্য করেছিলেন বিদ্রোহী বিধায়কদের মুম্বই থেকে গুজরাতে পৌঁছে দিতে। এমনকী গুজরাত থেকে গুয়াহাটিতে পৌঁছে দিতেও তাঁদের সাহায্য করেছিলেন এই বিজেপি বিধায়ক।

নেপথ্য সেই বিজেপি

নেপথ্য সেই বিজেপি

হঠাৎ করে রাতারাতি বিদ্রোহী ২৬ বিধায়ক। সকাল থেকে মহারাষ্ট্রের কোথাও তাঁদের হদিশ নেই। সরকারে থেকেও টের পাননি উদ্ধবরা। কীভােব সম্ভব? এই নিয়ে জল্পনার শেষ নেই। শিবসেনার পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে বিদ্রোহীদের সাহায্য করেছে বিজেপি। এবং পুরো ঘটনার নেপথ্যেই রয়েছে বিজেপি। সেই দাবিই শেষ পর্যন্ত সত্যি হচ্ছে। সূত্রের খবর শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মুম্বই থেকে নিরাপদে সকলের অজান্তে গুজরাতে পৌঁছে দেওয়ার নেপথ্যে কাজ করেেছন দুই বিজেপি বিধায়ক।

কারা সাহায্য করেছিলেন

কারা সাহায্য করেছিলেন

বিজেপির দুই বিধায়ক নাকি শিবসেনার বিদ্রোহীদের মুম্বই ছাড়তে সাহায্য করেছিলেন। বিজেপি বিধায়ক রবিন্দর চবন এবং বিজেপি বিধায়ক সঞ্জয় কুটে। তাঁরা ২ জনই পরিকল্পনা করে একনাথ শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের প্রথমে মুম্বই থেকে গুজরাতের সুরাটের রিসর্টে নিয়ে গিয়েছিলেন। সেখানে যে রিসর্টে রাখা হয়েছিল তাঁদের সেখানে শিবসেনার বিদ্রোহীদের কোনও রকম মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি এমনকী রিসর্টের বাইরেও তাঁদের েযতে দেওয়া হয়নি। সুরাট থেকে তাঁদের অসমে নিয়ে যেতেও সাহায্য করেছিলেন সেই বিধায়ক। এই দুই বিধায়কই ফড়নবীশের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

এত গোপনে কীভাবে হল কাজ

এত গোপনে কীভাবে হল কাজ

এত গোপনীয়তার সঙ্গে তাঁদের মুম্বই থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে কাক পক্ষীও টের পায়নি। এমনকী মুম্বই পুলিশও জানতে পারেনিষ সূত্রের খবর, শিন্ডে নাকি সাহায্যের জন্য সোজা িদল্লিতে বিজেপি হাইকমান্ডকে ফোন করেিছলেন। তারপরে মঞ্চে নামে বিজেপির রাজ্য নেতারা। যাতে মুম্বই পুলিশ বা মহারাষ্ট পুলিশ টের না পায় েসদন্য অত্যন্ত গোপন রাখা হয়েিছল পুরো প্রক্রিয়া। বিদ্রোহী নেতাদের গাড়ির বন্দোবস্ত করা থেকে শুরু করে তাঁদের থাকার ব্যবস্থা করা পুরোটাই অত্যন্ত গোপন ভাবে করা হয়েছিল।

শিন্ডের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

শিন্ডের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

কয়েকদিন আগেই শিন্ডে দাবি করেছিলেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাঁকে সমর্থন জানিয়েছে। শিন্ডে প্রকাশ্যে বিজেপির নাম না করলেও তার ইঙ্গিত যে বিজেপির দিকেই ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও দাবি করেছেন শিন্ডের এই বিদ্রোহের নেপথ্যে রয়েছে বিজেপি। সেকারণে বিদ্রোহীদের বারবার সতর্ক করে শিন্ডে বলেেছন যাতে তারা বিজেপির আদর যত্নে ভুলে না থাকেন কারণ প্রয়োজন মিটে গেলে তাঁদের ছুড়ে ফেলতে সময় নেবে না বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+