শিন্ডের কেন্দ্রে জারি ১৪৪ ধারা, বিদ্রোহী বিধায়কদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার, চাপ বাড়াচ্ছেন উদ্ধব

শিন্ডের কেন্দ্রে জারি ১৪৪ ধারা, বিদ্রোহী বিধায়কদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার, চাপ বাড়াচ্ছেন উদ্ধব

উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ বিদ্রোহীদের। তাঁরা অভিযোগ করেছেন চাপ বাড়াতে উদ্ধব ঠাকরে সরকার তাঁদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিদ্রোহী বিধায়করা। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিন্ডে ইতিমধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন তাঁকে যাঁরা সমর্থন জানিয়ে গুয়াহাটিতে রয়েছেন তাঁদের পরিবারের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। এদিকে আবার একনাথ শিন্ডের কেন্দ্রে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বিদ্রোহীদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার

বিদ্রোহীদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার

এবার ধীরে ধীরে চাপ বাড়াতে শুরু করেছেন উদ্ধব ঠাকরে। তাঁর একটি পদক্ষেপেই ঘুম উড়েছে বিদ্রোহীদের। সূত্রের খবর, উদ্ধব ঠাকরে সরকার নাকি বিদ্রোহী বিধায়কদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। তাই গুয়াহাটিতে হুলুস্থূল পড়ে গিয়েছে। বিদ্রোহী বিধায়কদের পরিবারের চিন্তায় ঘুম উড়েছে। কারন তাঁরা আশঙ্কা করছেন পরিবারের নিরাপত্তা রাজ্য সরকার তুলে নিলে তাঁদের পরিবারের উপর েযকোনও মুহূর্তে হামলা হতে পারে। উদ্ধব ঠাকরের সমর্থকরা তাঁদের পরিবারের উপর হামলা চালাতে পারে। এই আশঙ্কায় তাঁদের রাতের ঘুম উড়ে গিয়েছে।

চিঠি লিখলেন শিন্ডে

চিঠি লিখলেন শিন্ডে

বিদ্রোহী বিধায়করা অস্থিরতার মধ্যে রয়েছে।তাঁদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে খবর পাওয়ার পরেই অস্থির সকলে। পরিস্থিতি সামাল দিতে শেষে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়াসলে পাটিলকে চিঠি লিখেছেন তিনি। সেই সঙ্গে মহারাষ্ট্র পুলিশের ডিজি রাজনাথ শেঠি সহ সব পুলিশ কমিশনারদের চিঠি লিখেছেন একনাথ শিন্ডে। চিঠিতে তিনি লিখেছেন বিধায়কদের পরিবারের িনরাপত্তা প্রত্যাহার করা ঠিক হয়নি। এনসিপি এবং কংগ্রেসের গুণ্ডারা যেকোনও মুহুর্তে তাঁদের উপরে হামলা করতে পারে।

অশান্তি ছড়ানোর চেষ্টা

অশান্তি ছড়ানোর চেষ্টা

বিদ্রোহী বিধায়করা অভিযোগ করেছেন আগাড়ি সরকার বাঁচাতে এবার অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তঁারা আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁদের পরিবারের উপরে হামলা করে তাঁদের উপর চাপ তৈরির চেষ্টা করা হবে। সেকারণে বিদ্রোহী বিধায়করা রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেেছন, যদি তাঁদের পরিবারের কারোর গায়ে একটু আঁচ লােগ তাহলে তার জন্য দায়ী থাকবেন উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে আর এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।
সেই সঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

পাল্টা চাপ রাউতের

পাল্টা চাপ রাউতের

শিন্ডের চিঠি পাওয়ার পর পাল্টা চাপ দিয়েছেন রাউত। তিনি বলেছেন বিধায়ক হিসেবে মহারাষ্ট্র সরকার তাঁকে নিরপত্ত দেবে। কিন্তু তঁার পরিবরের নিরপত্তার দায়িত্ব সরকারের নয়। এদিকে একনাথ শিন্ডের কেন্দ্রে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আজ দুপুরে শিবসেনাএগজিকিউটিভ কমিটি বৈঠকে বসেছে। সেখানে বারবারই দাবি করা হয়েছে আগাড়ি সরকার এখনও সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে সমর্থ। এবং কোনও ভাবেই সরকার দুর্বল হয়ে পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+