'শরদ পাওয়ারের মত বর্ষিয়ান নেতাকে হুমকি' কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের

'শরদ পাওয়ারের মত বর্ষিয়ান নেতাকে হুমকি' কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি অভিযোগ করেছেন আগাড়ি সরকার যাতে ভেঙে যায় তার জন্য এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে হুমকি দেওয়া হচ্ছে। এক কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারকে নাকি হুমকি দিয়ে বলেছেন আগাড়ি সরকার বাঁচানোর চেষ্টা করলে তিনি বাড়ি ফিরতে পারবেন না।

শরদ পাওয়ারকে হুমকি

শরদ পাওয়ারকে হুমকি

টালমাটাল আগাড়ি সরকার। শিবসেনা বেরিয়ে আসতে চায় আগাড়ি সরকার থেকে এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন সঞ্জয় রাউত। তারমধ্যেই বিস্ফোরক দাবি করে বসেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি দাবি করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে নাকি হুমকি দিয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। সেই কেন্দ্রীয় মন্ত্রী নাকি শরদ পাওয়ারকে বলেছে আগাড়ি সরকারকে বাঁচানোর চেষ্টা করলে তিনি বাড়ি ফিরতে পারবেন না। প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্রে এই আগাড়ি সরকার গড়ার নেপথ্যের কারিগর ছিলেন শরদ পাওয়ার। তিনিই কংগ্রেস এবং শিবসেনার সঙ্গে সমঝোতার বার্তা করেছিলেন।

বিজেপিকে নিশানা রাউতের

বিজেপিকে নিশানা রাউতের

এনসিপি সুপ্রিমোর মত এত প্রবীণ এবং বর্ষিয়ান রাজনীতিককে এভাবে হুমকি দেওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। বিধায়করা পাশে থাকুন আর নাই থাকুন তা বলে শরদ পাওয়ারকে এভাবে হুমকি দেওয়া হবে কেন প্রশ্ন তুলেছেন সঞ্জয় রাউত। এভাবে মোদী ও শাহের অনুগামীদের মানায়? বলে প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে টুইটে দাবি করেছিলেন যে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের শাসাচ্ছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি দাবি করেছিলেন শিন্ডে শিবিরকে মুম্বইয়ে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছেন শরদ পাওয়ারষ একবার মুম্বইয়ে শিন্ডেদের আনতে পারলে তারপর তাঁদের উপর চাপ ৈতরি করা হবে। তার পরেই সঞ্জয় রাউত এই দাবি করেছেন।

টুইটে বিস্ফোরক রানে

টুইটে বিস্ফোরক রানে

শিবসেনা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন নারায়ণ রানে। সেখান থেকে তিনি বিজেপিতে যোগ দেন। নারায়ণ রানে টুইটে রীতিমত হুমকি দিয়ে বলেছেন, শিন্ডে এবং বিদ্রোহী শিবসেনা সাংসদরা মুম্বইয়ে এসে আস্থা ভোটে যোগ দেবেন ঠিকই। কিন্তু তাঁদের যদি কোনও ভাবে ক্ষতি করা হয় তাহলে বাড়ি যেতে সমস্যা হবে। শরদ পাওয়ারের নাম না করেই এক প্রকার হুমকি দিয়েছিলেন তিনি। সঞ্জয় রাউতের এই দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপি। তারা পাল্টা দাবি করে জানিয়েছে সঞ্জয় রাউতের অভিযোগ একেবারেই মিথ্যে কোনও কেন্দ্রীয় মন্ত্রী হুমকি দেয়নি শরদ পাওয়ারকে। বিজেপি একেবারেই মহারাষ্ট্রের এই রাজনৈতিক টানাপোড়েনের অংশীদার নয় বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

সমর্থন বাড়ছে শিন্ডের

সমর্থন বাড়ছে শিন্ডের

এদিকে উদ্ধব ঠাকরে পদত্যাগ করার পর থেকেই শিন্ডের সমর্থন বাড়তে শুরু করেছে। এদিকে আবার বিদ্রোহি ১২ জন বিধায়কের সাসপেনশন দাবি করে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই ৫০ জনের সমর্থন পেয়ে গিয়েছেন শিন্ডে। তাঁরা নাকি রাজ্যপালেকে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা দাবি করে চিঠি পাঠিয়েছে। তাঁকে সাহায্যের কথা যে বিজেপি জানিয়েছে তার ইঙ্গিত দিয়েছেন শিন্ডে। কিন্তু কোনও ভাবেই বিজেপির নাম করেননি। কেবলে বলেছেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাঁর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+