আজ বিধানসভায় শিন্ডের বড় পরীক্ষা, আস্থা ভোটের জন্য প্রস্তুত হচ্ছে বিদ্রোহীরা
আজ বিধানসভায় শিন্ডের বড় পরীক্ষা, আস্থা ভোটের জন্য প্রস্তুত হচ্ছে বিদ্রোহীরা
আজ মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট। শিন্ডেকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আর তার জন্যই বিদ্রোহী বিধায়কদের মুম্বইয়ে ফিরিয়ে নিয়ে আসা হলেও তাঁদের বাড়ি যেতে দেওয়া হয়। ভোট যাতে ভাগ না হয়ে যায় সেকারণেই শিণ্ডের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আজ মহারাষ্ট্রে আস্থভোট
অবশেষে আস্থা ভোটের মুখোমুখি একনাথ শিন্ডে। গত কয়েকদিন ধরেই এই নিয়ে টানটান উত্তেজনা রয়েছে মহারাষ্ট্রে। গতকালই ছিল স্পিকার নির্বাচন। তাতে বিজেপির রাহুল নারেকর নির্বািচত হয়েছেন স্পিকার। এদিকে ঠাকরে সরকারের করা শিন্ডে সহ ১৬ বিধায়কের বহিষ্কারের আবেদন অমিমাংসীত হয়ে পড়ে রয়েছে। তারমধ্যেই আজ আস্থা ভোট শিন্ডে-বিজেপি সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে ১৬ জন বিদ্রোহী বিধায়কের বহিষ্কারর আবেদনের সিদ্ধান্ত গ্রহন স্থগিত হয়ে রয়েছে। সেই সিদ্ধান্ত মঞ্জুর হলে শিন্ডের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কী করবেন উদ্ধব শিবির
শিন্ডে সহ শিবসেনার ১৬ বিধায়কের বিদ্রোহের কাছে মাথা নোয়াতে হয়েছে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে। বারবার শিন্ডে বাল ঠাকরের হিন্দুত্বের আদর্শের কথা বলে উদ্ধবকে চাপে ফেলার চেষ্টা করেছে। এক প্রকার বিজেপির সঙ্গে বারবার জোট গড়ার জন্য চাপ তৈরি করছিল তারা। শেষ পর্যন্ত শিন্ডের বিদ্রোহের কাছে মাথা নত করতেই হয়েছে উদ্ধবকে। শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে মোক্ষম চাল দিয়েছে বিজেপি। আজ শিন্ডের আস্থা ভোটে ঠাকরে শিবির কী করে সেটাই এখন দেখার।

কী দাবি ফড়ণবীশের
এদিকে শিন্ডে সরকারের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ দাবি করেছেন তঁাদের সরকার পূর্ণ সংখ্য গরিষ্ঠতা পাবে। ১৬৬টি ভোট তাঁদের সমর্থনে থাকবে বলে দাবি করেছেন দেবেন্দ্র ফড়ণবীশ। তাঁেদর যে সমর্থন বেশি গতকাল স্পিকার নির্বাচনেই সেই প্রমাণ দিয়েছে শিন্ডে বিজেপি জোট। শিবসেনার স্পিকার প্রার্থীকে ১৬৪ ভোটে হারিয়েছেন বিজেপি-শিন্ডে জোটের প্রার্থী। কাজেই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ভাবতে রাজি নন ফড়ণবীশ।

বিদ্রোহীদের এক রাখার চেষ্টা
বিদ্রোহীদের প্রথম থেকেই একজোট রাখার চেষ্ট চালিয়ে যাচ্ছেন শিন্ডে। প্রথমে মুম্বইয়ে তিনি একাই ফিরেছিলেন। মুখ্যমন্ত্রীর শপথের সময়ও বিদ্রোহীদের মুম্বইয়ে নিয়ে আসা হয়নি। তাঁদের গোয়ায় রাখা হয়েছিল। শেষ পর্যন্ত গতকাল স্পিকার নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ে আসা হয় মুম্বইয়ে। কিন্তু তাঁদের বাড়ি ফিরতে দেওয়া হয়নি। কারণ একটাই আস্থাভোট। আস্থ ভোট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিদ্রোহীদের ছাড়ার সাহস দেখাতে পারছেন না শিন্ডে। হাত ছড় হওয়ার ভয় পাচ্ছেন িক। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছেন। যে শিন্ডে দাবি করেছিলেন ৫০ জন বিধয়কের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে সেই শিন্ডে তাহলে তাঁদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না কেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications