Maharastra: ২৪ ঘণ্টায় একই হাসপাতালে ৩১ রোগীর মৃত্যু, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩১ জন রোগীর মৃত্যু। নান্দেদের সরকারি হাসপাতালের এই ঘটনা ঘুম উড়িয়েছে শিন্ডে প্রশাসনের। প্রথমে ২৪ জন রোগীর মৃত্যু হয়েছিল। তার মধ্যে ১২ সদ্যোজাত ছিল। তারপরেই আরও ৭ রোগী মারা যায় রাতে। সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩১।
ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। ঘটনার তদন্তে তিন সদস্যের এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে তারা খতিয়ে দেখছে কারণ। একটি রিপোর্ট তৈরি করে তারা স্বাস্থ্য দফতরে জমাও দিয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি হাসপাতালে হঠাৎ করে এই ভাবে রোগী মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে। নান্দেদের শঙ্কর রাও চবন হাসপাতালে গতকাল একই দিনে ৩১ জন রোগীর মৃত্যুর ঘটনা কপালে ভাঁজ ফেলেছে শিণ্ডে সরকারের। নান্দেদে হাসপাতালে মৃকত ১২ সদ্যোজাতর মধ্যে ৬টি কন্যাশিশু রয়েছে। েয কজন প্রাপ্তবয়স্ক রোগীর মৃত্যু হয়েছে তাদের অধিকাংশের মৃত্যুর কারণ সাপের কামড়।
হাসপাতােলর চিকিৎসকরা জানিয়েছেন সাপে কামড়ে খেয়েই রোগীরা হাসপাতালে এসেছিল। তবে একেবারে শেষ পর্যায়ে তাদের নিয়ে আসা হয়েছিল। সেকারণে সময় থাকতে চিকিৎসা করা যায়নি। নান্দেদের এই সরকারি হাসপাতালই একমাত্র ভরসা এখানকার গ্রামবাসীদের। আশপাশের ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে কোনও হাসপাতাল নেই। গ্রামেই স্থানীয়ভাবে বদ্যি, কবিরাজ, ওঝা দিয়ে চিকিৎসা করান গ্রামবাসীরা। বড় কিছু হলে হাসপাতালে নিয়ে আসেন তাঁরা।
এই নিয়ে শিণ্ডে সরকারকে এক হাত নিয়েছে কংগ্রেস। ত্রিপল ইঞ্জিন সরকারের কারণেই এই দুর্দশা তৈরি হয়েছে বলে অভিযোগ করেেছন তাঁরা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা উল্লেখ করে অভিযোগ করেছেন বিজেপি সরকার লাখ লাখ টাকা প্রচারের কাজে খরচ করে অথচ শিশুদের চিকিৎসার জন্য খরচ করতে পারেন না।












Click it and Unblock the Notifications