মহামারির পর সর্বোচ্চ ‌করোনা কেস রাজ্যে, একদিনে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ২৫,৮৩৩ জন

মহামারির পর সর্বোচ্চ ‌করোনা কেস রাজ্যে, একদিনে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ২৫,৮৩৩ জন

দুঃশ্চিন্তা ক্রমেই বাড়ছে মহারাষ্ট্রকে নিয়ে। বৃহস্পতিবার দৈনিক নতুন কোভিড–১৯ কেস রাজ্যে ধরা পড়েছে ২৫,৮৩৩টি, যা করোনা ভাইরাস প্রকোপের পর একদিনে সর্বোচ্চ কেস হিসাবে রিপোর্ট হয়েছে। গত বছর মহামারিটি শুরু হওয়ার পর থেকে রাজ্যে পরপর সাতদিন দৈনিক করোনা কেসের এমন বৃদ্ধি লক্ষ্য করা গেল।

মহামারির পর সর্বোচ্চ ‌করোনা কেস রাজ্যে, একদিনে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ২৫,৮৩৩ জন


নতুন এই করোনা কেসগুলি সহ মহারাষ্ট্রে মোট সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেল ২৩,৯৬,৩৪০। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের, এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,১৩৮। এছাড়াও রাজ্যে সক্রিয় করোনা কেসের সংখ্যা ১,৬৬,৩৫৩টি।

গত বছর মার্চে মহারাষ্ট্রে প্রথম কোভিড–১৯ কেস সনাক্ত হয়। দৈনিক কেসের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকে এবং গত বছরের সেপ্টেম্বরে এক সপ্তাহের কম সময়ের মধ্যে এক লক্ষেরও বেশি করোনা কেস সনাক্ত হয়। এ বছরের মার্চ মাসেও মহারাষ্ট্রের অবস্থা খুব একটা ভালো নয়। সঠিক সময়ে সরকার হাল না ধরলে তা গত বছরের চেয়েও ভয়ানক রূপ নেবে বলে ইতিমধ্যেই কেন্দ্র সতর্ক করেছে রাজ্যকে। বৃহস্পতিবার মুম্বইতে ২,৮৭৭টির বেশি করোনা কেস ধরা পড়ে এবং মৃত্যু হয় ৮ জনের।

গত সপ্তাহে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীকে সতর্ক করে জানিয়েছিলেন যে তাঁকে যেন রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করার জন্য বাধ্য না করা হয়। মহারাষ্ট্রে করোনা ভাইরাস মহামারির এটা দ্বিতীয় ওয়েভ মানছেন বিশেষজ্ঞরা ৷ রিপোর্ট অনুযায়ি মহারাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার দাপট শুরু হয়েছে ৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠিও লিখেছেন ৷ রাজ্যের খারাপ পরিস্থিতি খতিয়ে দেখতে গত সপ্তাহে সেখানে কেন্দ্র থেকে দল গিয়েছিল ৷ এই দলের থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই স্বাস্থ্যসচিব চিঠি লেখেন ৷ রাজ্যের গাফিলতি ও হঠকারিতাকে দোষ দেওয়া হয় ৷ তারা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্যকে আরও সচেতন ও কৌশলগত পদক্ষেপ করতে হবে ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+