Maharashtra Chief Minister: মারাঠা রাজ্যে মুখ্যমন্ত্রী নিয়ে বড় ঘোষণা! টানটান নাটকে বড় জয় বিজেপির
Maharashtra Chief Minister: দীর্ঘ ১০ দিনেরও বেশি সময় ধরে চলা টানটান নাটকের ইতি! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবীশই। মঙ্গলবারই বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক সারেন বিজেপি নেতা। আর তাতেই বরফ গলতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। আজ বুধবার বিজেপির কোর কমিটির বৈঠক ছিল।
সেখানেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফড়নবীশের নামে শিলমোহর পড়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে বেশ কয়েকদিন ধরে যে জটিলতা চলছিল তার অবসান হল বলেই মনে করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে হবেন মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী। একই পদ পেতে চলেছেন এনসিপি নেতা অজিত পাওয়ারও।

সবকিছু ঠিক থাকলে দেবেন্দ্র ফড়নবীশ, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার আগামী কাল বৃহস্পতিবার মহারাষ্ট্রের বিখ্যাত আজাদ ময়দানে শপথ গ্রহণ করবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাবান কুলে সহ একাধিক শীর্ষ নেতারা। এমনকি একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর এদিনে বিজেপির কোর কমিটির বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশে নামের প্রস্তাব দিয়েছেন বিজয় রূপালী। বিজেপি মহারাষ্ট্রের পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছিলেন তাঁকে। ফলে পরিস্থিতি সমাধানে বড় ভূমিকা ছিল। বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবীশের নামে সমর্থন জানান দলের সিনিয়র নেতারাও। আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
একই সঙ্গে বিজেপির বিধায়ক দলের নেতা হিসাবেও দেবেন্দ্র ফড়নবীশের নামে শিলমোহর পড়েছে বলে খবর। বিজেপি নেতা সুধীর মুনগান্টিওয়ার (Sudhir Mungantiwar) জানিয়েছেন, সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করবেন মহাজুটি জোটের শীর্ষ তিন নেতা। এবং সরকার গঠনের দাবি জানাবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Devendra Fadnavis unanimously elected as the Leader of Maharashtra BJP Legislative Party. pic.twitter.com/015hrTDxtn
— ANI (@ANI) December 4, 2024
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ এবং দুই ডেপুটি মুখ্যমন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেবেন। যার মধ্যে বিজেপি, শিবসেনা এবং অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়করা থাকবেন বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, স্বরাষ্ট্র দফতর নিয়ে একনাথ শিন্ডে এবং বিজেপির মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল। কার্যত এই অবস্থায় মঙ্গলবার শিন্ডের সঙ্গে দেখা করেন। দীর্ঘক্ষণ বৈঠক হয়। এরপরেই সমস্ত জটিলতার যবনিকা পতন ঘটল বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications