ভ্যাকসিন নেওয়ার পরেই 'ফিরল' দৃষ্টি শক্তি! দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন
ভ্যাকসিন নেওয়ার পরেই 'ফিরল' দৃষ্টি শক্তি! দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন
করোনার ভ্যাকসিন (corona vaccine) নিয়ে এখনও অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা (misconception) রয়েছে। দেশের বড় সংখ্যায় মানুষজন ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু এখনও অনেকেই ভ্যাকসিন থেকে মুখ ঘুরিয়ে রয়েছেন। আবার অনেকে ভ্যাকসিন নেওয়া পরে ইতিবাচক কিছু ফলাফলও পাচ্ছেন। তেমনই নাকি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের (maharashtra) মথুরাবাই বিদভের( Mathurabai Bidve) ক্ষেত্রে।

দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন বলে দাবি
মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বেন্দারওয়াদির বছর ৭০-এর মহিলা মথুরাবাই বিদভে। গত প্রায় নয় বছর ধরে অন্ধত্বের সঙ্গে লড়াই করছিলেন। দুই চোখেই ক্যাটারাক্টের কারণে আইরিস সাদা হয়ে গিয়েছিল। যার জেরে দৃষ্টি হারিয়েছিলেন তিনি। জালনা জেলার পারতুরের আদি বাসিন্দা তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে রিসদ তেহশিলে থাকেন তিনি।

২৬ জুন প্রথম ভ্যাকসিন
গত ২৬ জুন মথুরাবাই তাঁর প্রথম ভ্যাকসিনটি নেন। যার ছিল সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড। দাবি করেছেন, ভ্যাকসিন নেওয়ার পরের দিন থেকেই তাঁর দৃষ্টি শক্তি ৩০ থেকে ৪০ শতাংশ ফিরেছে।

দাবি নিয়ে সন্দেহ প্রকাশ অনেকেরই
ওই মহিলার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। যদিও এব্যাপারে চিকিৎসক মহল জানিয়েছেন, পরীক্ষা ছাড়া এব্যাপারে কোনও মন্তব্য করা যাবে না।

ভারতে টিকাকরণ
স্বাস্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত দেশে ৩৫,২৮,৯২,০৪৬ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৮, ৮৩, ২৩, ৬৮২ জন। দুটি ডোজ পেয়েছেন ৬, ৪৫, ৬৮, ৩৬৪ জন। গত ২৪ ঘন্টায় দেশে ১৪, ৮১, ৫৮৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এখনও পর্্যন্ত পশ্চিমবঙ্গে ২,২৬, ৬০, ৫৪৫ ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১,৭১, ৬৫, ৯৯৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪, ৯৪, ৫৫১ জন।












Click it and Unblock the Notifications