মহারাষ্ট্রে শপথ গ্রহণ: ঠাকরে পরিবার থেকে প্রথম মুখ্যমন্ত্রী পেল মারাঠাভূমি! শপথপাঠে চাঁদের হাট

পরনে গেরুয়া সিল্কের পাঞ্জাবি। কপালে গেরুয়া তিলক। অনেকেই যেন অনুষ্ঠানে দর্শকের আসন থেকে তাঁর সঙ্গে খুঁজে পাচ্ছিলেন বাল ঠাকরের সাজগোজের মিল। আর এমন পোশাকে উদ্ধব মুখ্যমন্ত্রিত্বের শপথ নিতে মঞ্চে উঠেই প্রণাম করেন শিবাজির মূর্তির সামনে। ততক্ষণে শিবাজি পার্কের চারপাশের আকাশে ফাটছে আতশবাজি।

শিবাজি পার্কে শপথ পাঠ

মঞ্চ ছুঁয়ে প্রণাম করে শপথ পাঠের পথে এগিয়ে যান মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ততক্ষণে শিবাজি পার্কে দেশের তথা মহারাষ্ট্র রাজনীতির তাবড় বড় নেতারা। আর উদ্ধবের শপথ পাঠ শেষ হতেই তিনি যাবতীয় প্রক্রিয়ার পর মঞ্চে হাঁটু গেড়ে বসে জনতার প্রতি কুর্ণিশ জানান শিবসেনার সেনাপতি উদ্ধব।

চাঁদের হাটে কারা?


এদিন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথরা। উল্লেখযোগ্যভাবে উদ্ধবের শপথে হাজির ছিলেন ঠাকরে বংশের আরও এক সদস্য তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রতিষ্ঠাতা রাজ ঠাকরে। এককালে এই রাজ-উদ্ধব সংঘাতেই ভাঙন ধরে ঠাকরের পরিবার নিয়ন্ত্রিত শিবসেনায়।

মন্ত্রীদের শপথ

এদিনের শপথ অনুষ্ঠানে দেশের তাবড় নেতামন্ত্রীদের আমন্ত্রণ ছিল। আমন্ত্রিত ছিলেন সনিয়া , রাহুল থেকে মমতাও। এই দিনে জোটের প্রতি পার্টি থেকেই বিধায়করা মন্ত্রী পদে শপথ নেন। এদিকে, ততক্ষণে মঞ্চে সমাদৃতদের চেয়ারে বসেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+