Maharashtra: উপমুখ্যমন্ত্রী একনাথ পুত্র? মুখ খুললেন শ্রীকান্ত! দিল্লি ছুটলেন অজিত, কী হচ্ছে মহারাষ্ট্রে এটা?

Maharashtra: কোনও উপ মুখ্যমন্ত্রীর পদ চাওয়া হয়নি। সমস্ত খবর ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন একনাথ শিন্ডের (Maharashtra caretaker Chief Minister Eknath Shinde) ছেলে শ্রীকান্ত শিণ্ডে (Shrikant Shinde)। গত কয়েকদিন কেটে গিয়েছে এখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে (Maharashtra Next CM) কে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

এমনকি আজ সোমবার এই সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে গিয়েছে বলে খবর। আর এর মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য শ্রীকান্তের। অচলবস্তার মধ্যেই গুঞ্জন ওঠে যে ছেলে শ্রীকান্তের জন্য উপমুখ্যমন্ত্রীর পদ চেয়েছেন একনাথ শিন্ডে। আর এহেন দাবি ঘিরে মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে ঝড় ওঠে।

Shrikant Shinde

যদিও এহেন খবর সত্য নয় বলেই এদিন স্পষ্ট জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুত্র (Shrikant Shinde)। তাঁর কথায়, কোনও উপমুখ্যমন্ত্রীর পদ চাওয়া হয়নি। এমনকি মন্ত্রি হওয়ার দৌড়েও নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন শিবসেনা সাংসদ।এই বিষয়ে একটি টুইটও করেছেন শ্রীকান্ত। যেখানে তিনি লিখছেন, মহাজুটি সরকার গঠন প্রক্রিয়া দেরি হচ্ছে। আর এই কারণে যাবতীয়চ চর্চা চলছে। এরমধ্যেই একনাথ শিন্ডে অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিচ্ছেন। ফলে এই ধরনের খবর আরও ছড়িয়ে পড়েছে। আর তা সম্পূর্ণ মিথ্যা বলেও এদিন টুইটে দাবি মুখ্যমন্ত্রী পুত্রের।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের পরেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হওয়ার বড় সুযোগ ছিল। কিন্তু তা ফিরিয়ে দিয়েছি। দল এবং সংগঠনকে আরও মজবুত করার কাজটাই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বলেও এদিন জানান শ্রীকান্ত। ফলে তাঁর উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে যে জল্পনা চলছে তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে আজ সোমবার মুখ্যমন্ত্রী নাম চূড়ান্ত করতে মহাজুটি জোটের (Mahayuti leaders) নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল একনাথ শিণ্ডের।

এছাড়াও একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই মিটিং হচ্ছে না বলেই খবর। যা খবর, একনাথ শিণ্ডে ফের অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে সময় চেয়েছেন। অন্যদিকে জোটের অন্য শরিক হঠাত করেই দিল্লি যাচ্ছেন বলে খবর। যা খবর, দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক আছে তাঁর। তবে কি নিয়ে বৈঠক তা এখনও স্পষ্ট নয়। তবে সরকার গঠন নিয়েই বিজেপি নেতৃত্বের সঙ্গে এনসিপি নেতা অজিত পাওয়ারের বৈঠক হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+