মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি ভয়াবহ, ফের উদ্বেগে মহারাষ্ট্র জুড়ে
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে , মহারাষ্ট্রের মানুষের ওপর ছেড়ে দিয়েছেন লকডাউন নিয়ে সিদ্ধান্তকে। এর আগে মহারাষ্ট্রের একাধিক জেলায় নাইট কার্ফু থেকে শুরু করে সপ্তাহান্তে প্রবল হারে কোভিডের কড়াকড়ি দেখা যায়। এরই মাঝে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা মুম্বইতে ব্যাপকভাবে বেড়েছে। শেষ ২৪ ঘণ্টার হিসাব বলছে, করোনার জেরে মুম্বইতে নতুন করে ১৫৩৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। গত ২৪ ঘণ্টায় মায়ানগরীতে ৫ জবনের মৃত্যু হয়েছে করোনার জেরে। এদিকে শহরের এমন পরিস্থিতিতে পুরসভা জানিয়েছে , ২৪ ঘণ্টা ধরে প্রাইভেট হাসপাতাল থেকে যাতে ভ্যাকসিন দেওয়া যায় তার বন্দোবস্ত করবে সরকার। এদিকে গোটা মহারাষ্ট্র জুড়ে ১৩ হাজার নতুন করোনা আক্রান্তের খবর মিলেছে। গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে মোট মৃতের সংখ্যা ৫৪ জন হয়েছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,৯২১ জন। দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৩ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০,৬৫২ জন। দেশের মোট করোনা সংক্রমণ ১,১২,৬২,৭০৭ জন। দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে ১৩৩। গত সপ্তাহে ১০০-র নীচে নেমেছিল দৈনিক মৃত্যু।












Click it and Unblock the Notifications