জোট বাঁধলেও আসন ভাগাভাগি নিয়ে বিবাদ তুঙ্গে শিবসেনা-বিজেপির
সামনেই বিধানসভা ভোট মহারাষ্ট্রে। বিরোধীদের নাস্তানাবুত করতে জোট বেঁধেছে বিজেপি-শিবসেনা। কিন্তু সেই জোট কতটিদন টিকবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন ভাগাভাগি নিয়ে দুই শরিকের বিবাদ চরমে উঠেছে।
সামনেই বিধানসভা ভোট মহারাষ্ট্রে। বিরোধীদের নাস্তানাবুত করতে জোট বেঁধেছে বিজেপি-শিবসেনা। কিন্তু সেই জোট কতটিদন টিকবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন ভাগাভাগি নিয়ে দুই শরিকের বিবাদ চরমে উঠেছে। কংগ্রেস এবং এনসিপি থেকে আসা প্রায় ৩০ জন নেতার আসন এখনও ঠিক করতে পারেনি শিবসেনা। অথচ আসন দেওয়ার প্রতিশ্রুতিতেই তাঁদের দল বদল করানো হয়েছে বলে সূত্রের খবর। কাজেই তাঁদের আসন দিতে না পারলে বিদ্রোহ ঘটতে বিন্দুমাত্র সময় লাগবে না।

এদিকে বিজেপিও তাদের গুরুত্বপূর্ণ আসন ছাড়তে নারাজ। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে শরিকি জোট ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনও হতে পারে ভোটের দোরগোড়ায় পৌঁছে হয়তো বিজেপি-শিবসেনাই মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে।
মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে শিবসেনাকে ১২০টির বেশি আসন দিতে নারাজ। কোনও ভাবেই ৫০-৫০ আসন ভাগাভাগিতে রাজি নয় বিজেপি। এদিকে শিবসেনা কোনওভাবেই আসন ছাড়তে রাজি নয়।
কারণ আসন ছাড়লেই এনসিপি থেকে আসা নেতারা তাঁদের দল ছেড়ে ফিরে যাবে নিজেদের দলে। দুই শরিকের মধ্যে এখন আসন নিয়ে দড়ি টানাটানি চলছেই।












Click it and Unblock the Notifications