মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভন করোনা পজিটিভ
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক চভনকে করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে।মুম্বইয়ের এই নেতা বর্তমানে মহারাষ্ট্র সরকারের পিডাব্লিউডি মন্ত্রী। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, মুম্বই ও তাঁর নিজের এলাকা মাথাওয়ারাতে বারবার যাতায়াত করছিলেন তিনি। গত কয়েকদিনের এই সফরের পরই একটু অসুস্থতা অনুভব করতে থাকেন তিনি।

সূত্রের খবর, কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন। মহারাষ্ট্রে এই প্রথম কোনও মন্ত্রী নন, এর আগেও মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্য ও রাজ্যের নেতাদের মধ্যে ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। আর এবার অশোক চভন আক্রান্ত।
এর আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা ও হাউসিং মন্ত্রী জিতেন্দ্র অথওয়াড় করোনার শিকার হন। উল্লেখ্য, করোনার জেরে মহারাষ্ট্র দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্যের একাধিক মানুষ করোনার জেরে প্রবলভাবে আক্রান্ত। ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে সেখানের আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ১ হাজারের উপরে।












Click it and Unblock the Notifications