করোনা উদ্বেগের মাঝেও মহারাষ্ট্রে খানিকটা কমতি দৈনিক আক্রান্তের সংখ্যায়
মহারাষ্ট্রে পর পর ২ দিন আক্রান্তের সংখ্যা অনেকটাই উর্ধ্বমুখী হওয়ার পর ২২ মার্চ মহারাষ্ট্রের করোনা আপডেট খানিকটা স্বস্তি দিল। এদিন এই রাজ্যে গত ২ দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা নামতে দেখা যাচ্ছে।

মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। বর্তমানে করোনার মোট আক্রান্তের সংখ্যা ২৫,০৪,৩২৭ জন। এদিকে, এদিন নতুন করে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। যার হাত ধরে এই রাজ্যে করোনার জেরে মোট ৫৩ জনের মৃত্যুর খবর উঠে আসতে শুরু করেছে।
উদ্বেগের পরিসংখ্যানের পাশাপাশি দেখা যাচ্ছে, করোনার জেরে মহারাষ্ট্রে সুস্থতার সংখ্যা ৮৯.২২ শতাংশ বেড়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২২,৩৪,৩৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এদিকে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে কোভিডের জেরে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩২৬০ হয়েছে। যার ফলে করোনার মোট আক্রান্তের সংখ্যা ৩,৬৫,৯৩৭ জন।
এদিকে, মহারাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, যদি করোনার সঠিক বিধি মানুষ মেনে না চলেন, তাহলে রাজ্যে তাঁরা কোভিড বিধি লাগু করতে বাধ্য হবেন। সেক্ষেত্রে লকডাউনের সম্ভাবনা থেকে যাচ্ছে।












Click it and Unblock the Notifications