টানা পাঁচদিন মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে, করোনা দমনে মেয়াদ বাড়ল লকডাউনের

টানা পাঁচদিন মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে

মহারাষ্ট্রে রাজ্যজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ সেভাবে কমেনি। বরং বৃহস্পতিবার একদিনে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ৮৫০ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫,২৬৯,২৯২ এবং মৃতের সংখ্যা ৭৮,৮৫৭। তবে স্বস্তির বিষয় এটাই যে টানা পাঁচদিন ধরে এ রাজ্যে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে রয়েছে।

টানা পাঁচদিন মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে, করোনা দমনে মেয়াদ বাড়ল লকডাউনের


রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ২৫০,৩৯৮ জন মানুষের করোনা টেস্ট হয়েছে এবং রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৪,৫৩৫ জন মানুষ, এই নিয়ে মহারাষ্ট্রে সুস্থতার সংখ্যা ৪,৬৫৪,৭৩১। কোভিড–১৯ দ্বিতীয় ওয়েভের মহামারিতে দেশের মধ্যে মহারাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বুধবারও এ রাজ্যে ৪৬,৭৮১ টি নতুন করোনা কেস ও কোভিড সংক্রান্ত ৮১৬ জনের মৃত্যু হয়। মঙ্গলবারও মহারাষ্ট্রে ৪০,৫৯৫ টি নতুন কেস ও সোমবার ৩৭,২৩৬টি নতুন কেস সনাক্ত হয়। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে বৃহস্পতিবার ১,৯৫২ টি নতুন কেস ও ৬৮ জনের মৃত্যু হয়। মুম্বইতে এখনও পর্যন্ত করোনা কেসের সংখ্যা ৬৮৩,১৮৫ এবং মৃতের সংখ্যা ১৪,০৪০। বুধবার মুম্বইতে চিহ্নিত হয়েছে ২,১০৪টি নতুন কোভিড–১৯ কেস এবং ৬৬ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রে ক্রমাগত করোনা সংক্রমণের কারণে বৃহস্পতিবারই সরকার রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১ জুন করে দেওয়া হয়েছে। রাজ্যে চলতে থাকা লকডাউন শেষ হওয়ার কথা ছিল ১৫ মে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে বুধবার জানিয়েছেন যে রাজ্যে কোভিড–১৯ কেস হ্রাস করার জন্যই সরকার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।

তবে লকডাউন চললেও প্রতিদিন ৪ ঘণ্টা করে জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকার জানিয়েছে, ৫০ শতাংশ গণপরিবহণ চালু রাখা যাবে। তবে জরুরি ভিত্তিতেই সফর করা যাবে বাস, অটো, ট্যাক্সিতে। প্রয়োজনে যাত্রীকে প্রমাণ করতে হতে পারে সফরের কারণ। আপাতত বিয়ে বা অনুষ্ঠানের জন্য মাত্র ২৫ জনের জমায়েতের অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে সেই অনুষ্ঠান ২ ঘণ্টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+