Maharashtra politics: ‘ইন্ডিয়া’র বৈঠকের আগে পাওয়ারকে বার্তা উদ্ধব শিবিরের, কোন পথে মহাজোটের ভবিষ্যৎ
বিরোধী মহাজোট 'ইন্ডিয়া'র বৈঠকের আগে মহারাষ্ট্রের রাজনীতি তোলপাড়। এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারকে কড়া বার্তা দিল শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের। একদিন আগেই শরদ পাওয়ার বিদ্রোহী এনসিপি নেতা ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর থেকেই মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।
কাকা-ভাইপোর গোপন বৈঠকের পর শরদ পাওয়ারকে কড়া বার্তা দেওয়া হয়েছে শিবসেনা উদ্ধব শিবিরের পক্ষ থেকে। যখন বিরোধী মহাজোট মুম্বইয়ে পরবর্তী বৈঠকের আয়োজন করেছে, তখন পাওয়ার-রাজনীতি সমস্যা তৈরি করছে বলে অভিমত শিবসেনার উদ্ধব শিবিরের।

তবে শিবসেনার উদ্ধব শিবির এই বৈঠক নিয়ে বিস্মিত নয়। এনসিপি কয়েক সপ্তাহ আগে বিভাজিত হয়েছে। এনসিপির এক দল বিজেপি-জোট সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। যদিও পাওয়ার রবিবার বৈঠক শেষে বলেছেন, বিজেপির সঙ্গে হাত মেলানোর কোনও পরিকল্পনা তাঁর নেই।
শিবসেনা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত বলেন, ভাইপোর সঙ্গে দেখা করতেই পারেন কাকা। সেখানে কোনও ভুল নেই। কিন্তু অনুগামীরা রাস্তায় লড়াই করছেন, তরা কী হবে? আমাদের কর্মীরাও লড়াই করছে, তাই আমরা অন্য শিবিরের নেতার সঙ্গে বসতে যাই না।
তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে শরদ পাওয়ারকে পিতামহ ভীষ্মের আসনে বসান। তারপর বলেন, মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে এমন কোনও কাজ করা উচিত নয়। শিবসেনা উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত আবার এই মর্মে মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নান পাটোলের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁরা মহাজোটের বৈঠক নিয়ে আলোচনা করেন।
সঞ্জয় রাউত শিবসেনার মুখপত্র 'সামনা'য় বলেছেন, অজিত পাওয়ার ঘন ঘন শরদ পাওয়ারের সঙ্গে দেখা করছেন, আবার শরদজিও ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে দেখা করলেন। তাই এটি একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। বিজেপির 'চাণক্য' অজিত পাওয়ারকে পাঠিয়ে শরদ পাওয়ারকে নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারেন।
যেভাবে শরদ পাওয়ার ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা হচ্ছে তা নিন্দনীয়। এ ব্যাপারে শরদ পাওয়ারের আরও সতর্ক হওয়া দরকার বলে মনে করেন শিবসেনা নেতা। তবে তাঁর বিশ্বাস অজিত পাওয়ারের সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক নিতান্তই পারিবারিক। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শিবির বদলেরও কোনও পরিকল্পনা নেই।
শরদ পাওয়ার বৈঠকরে পর স্পষ্ট করে দিয়ে বলেছেন, আমার দল বিজেপির সঙ্গে যাবে না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনও সম্পর্ক নেই এনসিপির। এটাই এনসিপির রাজনৈতিক অবস্থান। কিছু শুভানুধ্যায়ী তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি কখনই বিজেপির সঙ্গে জোট করবেন না।












Click it and Unblock the Notifications