Maharashtra Politic: বিজেপি অজিতকে দিয়ে পাওয়ারকে বড়শিতে গাঁথতে চাইছে, কংগ্রেসের অভিযোগে জবাব শরদ-তনয়ার
বিজেপি শরদ পাওয়ারকে বড়শিতে গাঁথতে চাইছে। তাঁকে তুলতে অজিত পাওয়ারকে দিয়ে টোপ দিয়েছে বিজেপি। কংগ্রেসের এই অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি মহারাষ্র্ রাজনীতি ফের উত্তাল হয়ে উঠেছে। যদিও কংগ্রেসের এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন এনসিপি নেত্রী তথা শরদ কন্যা সুপ্রিয়া সুলে।
বুধবার মহারাষ্ট্র কংগ্রেসের নেতা বিজয় ওয়াদেত্তিওয়ারের দাবি, প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে। তাই এই জোট ভাঙতে তিনি নানা পন্থা অবলম্বন করেছেন। সম্প্রতি তিনি এনসিপিকে ভেঙে অজিত পাওয়ার গোষ্ঠীকে মহারাষ্ট্র সরকারে শামিল করেছেন। এখন তাণকে লোভ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রিত্বের।

কংগ্রেসের অভিযোগ, অজিত পাওয়ারকে টোপ দেওয়া হয়েছে, শরদ পাওয়ারকে বিজেপি শিবিরে ভেড়াতে পারলেই তাঁর মুখ্যমন্ত্রী হওয়া পাকা। এই শর্তে বিজেপি বড়শিতে গাঁথতে চাইছে বড়ো মাছ। তার জন্য অজিত পাওয়ারকেই বিজেপি টোপ হিসেবে ব্যবহার করছে।
এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তিনি জানান, এমন কোনও প্রস্তাব এনসিপির কাছে আসেনি। বিজেপির কাছ থেকে কোনও প্রস্তাব আসেনি তাদের কাছে। মহারাষ্রে কর মহাবিকাশ আগাড়ির আরও এক শরিক শিবসেনা উদ্ধবপন্থীরাও কংগ্রেসের দাবি উড়িয়ে দিয়েছে।
কংগ্রেসের পক্ষে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি অজিত পাওয়ারকে বলেছেন, যদি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নপূরণ করতে চান, তবে শরদ পাওয়ারকে নিয়ে আসতে হবে বিজেপি-জোটের শিবিরে। কংগ্রেসের অভিযোগ, সেই কারণেই অজিত পাওয়ার বারবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন।
আর এনসিপির তরফে এই অস্বস্তি এড়িয়ে সাফ জানানো হয়েছে, শরদ পাওয়ার সাফ জানিয়ে দিয়েছেন তাঁর অবস্থান। তিনি বিজেপির সঙ্গে যাবেন না। যত চাপই আসুক, যত ডাকই আসুক তিনি তাঁর অবস্থান বদলাবেন না। শরদ-তনয়া সুপ্রিয়া সুলে জানিয়েছেন, শরদ পাওয়ার নিজেকে রক্ষা করতে সক্ষম।
শরদ পাওয়ারকে তাদের জোটে অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর বিজেপি। বিজেপির এই প্রচেষ্টা নিয়ে তাঁর প্রতিক্রয়ায় সুপ্রিয়া সুলে বলেন, আমার নেতা যা বলেন, সেটাই আমার প্রতিক্রিয়া। আমাদের কোনও প্রস্তাব দেওয়া হয়নি। আর প্রস্তাব দিলেও শরদ পাওয়ার তা মানবেন না।
অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি থেকে সুনীত তাটকরেও দাবিগুলিতে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। দুই নেতা কী আলোচনা করেছেন, তা নিয়ে আমি আলোচনা করতে চাই না। কারণ সেটা নিতান্তই তাদের পারিবারিক ব্যাপার। তবে আমরা যখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলাম, তারা কোনও শর্ত রাখেননি। আমরা দেশ ও উন্নয়েনর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছিলাম।












Click it and Unblock the Notifications