বিয়ের শোভাযাত্রার আড়ালে বেআইনি বালি পাচারকারীদের ডেরায় হানা পুলিশের
বিয়ের শোভাযাত্রার আড়ালে বেআইনি বালি পাচারকারীদের ডেরায় হানা পুলিশের
বেআইনি বালি পাচারকারীদের ধরতে অভিনবত্ব আনলো মহারাষ্ট্র পুলিশ। সূত্রের খবর, শনিবার মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় বিয়ের শোভাযাত্রার আড়ালে বেআইনী বালু উত্তোলন কেন্দ্রে হানা দেয় পুলিশের দল।

দীর্ঘদিন থেকেই বালি পাচারের অভিযোগ আসছিল পুলিশের কাছে
পাচারকারীদের চোখে ধূলো দিতে একটি ব্যান্ড পার্টি সহ ফুল দিয়ে পুলিশের গাড়ি গুলিকেও সুসজ্জিত করা হয়। তারপরেই ছদ্মবেশে ওই বালু খনিতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশের এই বিশেষ দল। ওই খনি থেকে দীর্ঘদিন থেকেই বেআইনি পদ্ধতিতে বালি পাচারের অভিযোগ আসছিল বলে জানা গেছে।
বাজেয়াপ্ত সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি
সূত্রের খবর, নাগপুর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে পাওনি তহসিলের খটকাদা ঘাটে এই বিশেষ অভিযান চালিয়ে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ১২ টি ট্রাক সহ, আটটি খনন কেন্দ্রে সিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। একইল সাথে প্রচুর পরিমানে বালিও বাজেয়াপ্ত করা হয়েছএ পুলিশের তরপে। মোট বাজেয়াপ্ত সামগ্রির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানা যাচ্ছে।
অর্গানাইজড ক্রাইম আইনের আওতায় মামলা রুজু করতে পারে পুলিশ
সূত্রের খবর, ভাণ্ডারার এসপি অরবিন্দ সেলের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপুর জেলা হয়ে ১৫০ কিলোমিটার দূরে তিনটি ব্যক্তিগত গাড়িতে করে এই অভিযান চালায়। এই গাড়ি গুলিকেই ফুলি দিয়ে বিয়ের অনুষ্ঠানের সাজে সাজানো হয় বলে জানা যাচ্ছে। যাচে দূর থেকে এগুলিকে দেখলে বিয়ের শোভাযাত্রা বলে মনে হয়। এদিকে নাগপুর রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক কেএমএম প্রসন্ন জানিয়েছেন, মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম (এমকোসিএ) আইনের আওয়াতায় এই এই ঘটনায় মামলা রুজু করা হতে পারে।












Click it and Unblock the Notifications