প্লাস্টিক ব্যবহার বন্ধে চরম পদক্ষেপ! যা ব্যবস্থা নিল বিজেপি শাসিত এই রাজ্য
প্লাস্টিক নিয়ে সরকারি আদেশ কার্যকর করা হল মহারাষ্ট্রে। একইসঙ্গে থার্মোকলের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রতিবাদ, আদালতে চ্যালেঞ্জের মধ্যেই নির্দেশিকা জারির তিনমাস পরে প্লাস্টিক নিয়ে সরকারি আদেশ কার্যকর করা হল মহারাষ্ট্রে। একইসঙ্গে থার্মোকলের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, সবাই যদি নিষেধাজ্ঞার সমর্থনে এগিয়ে আসেন, তবেই রাজ্যের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে। তিনি আরও বলেছেন, সরকার প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহারের পক্ষে। সেইজন্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্লাস্টিক বন্ধে নির্দেশিকায় দূষণ কমবে। কিন্তু একইসঙ্গে দেখতে হবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত যাতে ব্যবসায় প্রভাব না পড়ে। সেই কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।
বিষয়টি নিয়ে রাজনীতিবিদ, প্লাস্টিকের ব্যবহারকারী এবং সরকারের গঠিত কমিটি সঠিকভাবে কাজ করলেই এর সুফল পাওয়া যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তবে নির্দেশিকা লাগু করতে কোনও পুলিশি হানার বিপক্ষে মুখ্যমন্ত্রী। সরকারের তরফ থেকে বড়-ছোট ব্যবসায়ীদের তাদের অসুবিধার বিষয়ে বোঝানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের পরিবেশমন্ত্রী রামদাস কদম বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকর করার আগে সাধারণ মানুষকে অনেকটাই সময় দেওয়া হয়েছে। নোটবাতিলের মতো এই সিদ্ধান্ত রাতারাতি কার্যকর করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
যুব সেনার তরফ থেকেই ওই নিষেধাজ্ঞার প্রশংসা করা হয়েছে। প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হলেও, কিছুদিন পর থেকে এই ব্যবস্থার সঙ্গে একীভূত হয়ে যাবেন সাধারণ মানুষ। এমনটাই বলেছেন যুব সেনা প্রধান আদিত্য থ্যাকারে।












Click it and Unblock the Notifications