Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ajit Pawar: ভাবী মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার! পোস্টারে ছয়লাপ মহারাষ্ট্র, বাদ গেল না উপমুখ্যমন্ত্রীর বাড়িও

Ajit Pawar: মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনার মাঝেই মহারাষ্ট্রে এবার পোস্টার (Poster) বিতর্ক। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই অজিত পাওয়ারকে পরবর্তী মুখ্যমন্ত্রী (Next CM) দাবি করে পোস্টার পড়ল মুম্বইতে। মুম্বইয়ের মালাবার হিলে উপমুখ্যমন্ত্রীর (Deputy CM) বাড়ির সামনেই সাঁটা হল পোস্টার।

বারমতী আসন থেকে জয়ী হয়েছেন এনসিপির অজিত পাওয়ার। রবিবার দলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকও সেরেছেন অজিত। বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে অজিত পাওয়ারকেই বেছে নিয়েছে তাঁর দল। সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুনীল তটকারের পৌরহিত্যে সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অজিতের এনসিপির বিধানসভার মুখ্য সচেতক নির্বাচিত করা হয়েছে অনিল পাতিলকে।

AJIT PAWAR

পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর পরই মুম্বইয়ে অজিতের বাড়ির সামনে পড়ল পোস্টার। তবে এবারই প্রথম নয়, ২ দিন আগেই পুনেতে অজিতকে ভাবী মুখ্যমন্ত্রী লিখে পোস্টার পড়েছিল। পরে জানা যায়, দলের নেতা সন্তোষ নাঙ্গারে ওই পোস্টার সেঁটেছিলেন। তড়িঘড়ি সেই পোস্টার সরানো হয়।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২৩৩টি আসন জিতেছে মহাজুটি। শরিক অজিত পাওয়ারের এনসিপি ৫৯ আসনে প্রার্থী দিয়ে ৪১টিতেই জয়ী হয়েছে। শরদ পাওয়ারের এনসিপির থেকেও বেশি আসন ছিনিয়ে নিয়েছেন অজিত পাওয়ার। মাত্র ২৯টি আসনে জয়ের মুখ দেখেছে শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপি। শরিক অজিতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

বিগত লোকসভা নির্বাচনে তুতো বোন সুপ্রিয়া সুলের (Supriya Sule) বিরুদ্ধে স্ত্রী সুনেত্রা পাওয়ারকে (Sunetra Pawar) দাঁড় করিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অজিত। ভোটে হেরেও গিয়েছিলেন সুনেত্রা। বিরোধীরা প্রায় ভেবেই বসেছিল অজিতের রাজনৈতিক কেরিয়ার হয়ত এখানেই থেমে যাবে। কিন্তু বিধানসভা নির্বাচনেই ঘুরে গেল খেলা। আরও শক্তিশালী ভূমিকায় দেখা গেল অজিতের এনসিপিকে।

শরদ পাওয়ার বারবার আক্রমণ শানালেও পারিবারিক গড়ও ধরে রেখেছন অজিত পাওয়ার। এক লক্ষেরও বেশি ভোটে বারামতী থেকে জিতেছেন তিনি। এক বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে শরদের এনসিপি থেকে বেরিয়ে এসেছেন অজিত। তারপর বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। শরদের বিরুদ্ধে কোনও পাল্টা আক্রমণের পথে না হাঁটেননি অজিত। ভোটবাক্সেই প্রমাণ করলেন ক্ষমতা। জবাব দিলেন নিন্দুকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+