পাঁচ তারিখেই শপথ, থাকবেন প্রধানমন্ত্রী সহ একাধিক মুখ্যমন্ত্রীরাও! কিন্তু মহারাষ্ট্রের কুর্সিতে কে?

Maharashtra Next CM: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের জন্য দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) নামই চূড়ান্ত হয়েছে! এমনটাই দাবি করেছেন বর্ষীয়ান এক বিজেপি নেতা। গত কয়েকদিন কেটে গিয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। কিন্তু সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে সেই নাম চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি নেতৃত্বাধিন 'মহাজুটি' জোট। তবে বর্ষীয়ান বিজেপি নেতার কথায়, মুখ্যমন্ত্রী হিসাবে একনাথ শিন্ডে নন, দেবেন্দ্র ফড়নবীশের নামই চূড়ান্ত হয়েছে।

তবে এই বিষয়ে আজ সোমবারই বড়সড় ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে রবিবারই একনাথ শিণ্ডে জানিয়েছেন, ইতিমধ্যে দলীয় নেতৃত্বকে আমার নিঃশর্ত সমর্থন দিয়েছি এবং আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করব।

Devendra Fadnavis

গত আড়াই বছরে আমাদের সরকারের কাজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জনগণ আমাদের ঐতিহাসিক জনাদেশ দিয়েছেন। এমনকি বিরোধীদেরকে বিরোধী দলনেতা নির্বাচনের সুযোগ দেননি বলেও মন্তব্য করেছেন সে রাজ্যের 'কেয়ারটেকার' মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, 'মহাজুটি' জোটের সরকার মানুষের সরকার। মুখ্যমন্ত্রী পদ নিয়ে ইতিমধ্যে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বলে জানিয়েছেন একনাথ শিন্ডে । তবে কে মুখ্যমন্ত্রী হবেন তা চূড়ান্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন বলেও রবিবার মন্তব্য করেছেন তিনি। বলে রাখা প্রয়োজন, আজ সোমবার বিজেপি বিধায়কদের বৈঠক আছে। আর সেই বৈঠকের পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে নাম নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে মুখ্যমন্ত্রী হিসাবে যে দেবেন্দ্র ফড়নবীশের নামই ঘোষণা হবে তা কার্যত স্পষ্ট, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে দুজনের নামও ঘোষণা হতে পারে। একজন অজিত পাওয়ার অন্যজন একনাথ শিণ্ডে নাকি তাঁর শ্রীকান্ত শিণ্ডে? তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও শিবসেনা নেতা জানিয়েছেন, শ্রীকান্তের নাম নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বর্ষীয়ান ওই বিজেপি নেতার কথায়, বিজেপির পরিষদীয় দলের বৈঠক হবে। তার পর মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করে দেওয়া হবে ফড়নবীশের।

Maharashtra Next CM: পাঁচ তারিখ শপথ

দক্ষিণ মুম্বই'য়ের আজাদ ময়দানে আগামী ৫ ডিসেম্বর শপথ নেবে মহাজুটি জোট! এমনটাই জানা যাচ্ছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি সমস্ত শরিক দল এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+