মহারাষ্ট্র : এক বছর ধরে টানা ধর্ষণ, অন্তঃসত্ত্বা নাবালিকা

পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম রহিম। তার বয়স জানা যায়নি। থানের কৌসা এলাকার সৈনিক নগরের বাসিন্দা ওই ব্যক্তি। গত বছর অক্টোবর মাস থেকে ওই নাবালিকার উপর লাগাতার যৌন নিগ্রহ চালানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
কীভাবে ওই নাবালিকার সঙ্গে রহিমের যোগাযোগ তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, কোথাও আটকে রেখে নয়, বারবার ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় এমনকী ওই নাবালিকার বাড়িতেও তাঁকে ধর্ষণ করে রহিম। এমনকী আগে থেকে ঠিক করে ওই মেয়েটিকে জায়গা বলে দিত রহিম। সেখানে পৌছলে ওই নাবালিকাকে ধর্ষণ করত অভিযুক্ত। মঙ্গলবার রাতে মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশকে সে জানিয়েছে দীর্ঘ ১ বছরের এই ঘটনার কথা কাউকে বললে তার ফল ভাল হবে না বলে হুমকি দিত রহিম. সেই ভয়েই এতদিন চুপ ছিল বলে পুলিশকে জানিয়েছে ওই নাবালিকা।
থানায় অভিযোগ দায়ের করার পরই ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। জানা যায় সে তিন মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক ভীতিপ্রদর্শন) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে খুঁজতে তল্লাশি অভিযা চালু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications