রাজ্যে সম্পূর্ণ লকডাউনের প্রস্তাব মহারাষ্ট্রের মন্ত্রীর, আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত

রাজ্যে সম্পূর্ণ লকডাউনের প্রস্তাব মহারাষ্ট্রের মন্ত্রীর

মহারাষ্ট্রের পরিস্থিতি মোটেও ভালো নয়। নৈশ কার্ফু সহ বেশ কিছু নিষেধাজ্ঞার আওতায় রাজ্যকে ফেলা হলেও কিছুতেই যেন নিশ্চিত হওয়া যাচ্ছে না। রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী বিজয় ওয়াদেত্তিয়ার শুক্রবার জানান যে ক্রমাগত কোভিড–১৯–এর তীব্র সংক্রমণের জেরে ও আসন্ন উৎসবগুলির কথা মাথায় রেখে রাজ্যে সম্পূর্ণ লকডাউন করার প্রস্তাব সরকারকে জানিয়েছেন।

রাজ্যে সম্পূর্ণ লকডাউনের প্রস্তাব মহারাষ্ট্রের মন্ত্রীর, আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত

মন্ত্রী জানান, কোভিড–১৯ মহামারির চেইন ভাঙার জন্য সব দোকান–পাট ও প্রতিষ্ঠান বন্ধ রাখা খুব জরুরি। বিজয় ওয়াদেত্তিয়ার জানান যে শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যে সম্পূর্ণ লকডাউন করার প্রস্তাব তিনি জানিয়েছেন। তিনি এও জানান যে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন সর্বদলীয় বৈঠক করা হবে।

বিপর্যয় মোকাবিলা মন্ত্রী বলেন, '‌প্রতিদিন আমরা ৫০ থেকে ৬০ হাজার করোনা কেসের সাক্ষী থাকছি। শুক্রবার রাজ্যে ৫.‌৩১ লক্ষ সক্রিয় কোভিড কেস একনও পর্যন্ত ধরা পড়েছে। এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে, তবে রাজ্য শীঘ্রই ১০ লক্ষ সক্রিয় কোভিড কেস পেতে চলেছে।’‌ মন্ত্রী আরও জানান, এ জাতীয় পরিস্থিতি এড়াতে রাজ্যকে ভিড় কমিয়ে সংক্রমণের চেইন ভঙ্গ করতে হবে। মন্ত্রী আরও জানান, সপ্তাহান্তের লকডাউন হলে সবজি বাজারে ভিড় দেখা দেবে। সেক্ষেত্রে বিধান করা হোক যে সবজি ও মুদিখানার জরুরি পণ্য বাড়িতে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী বলেন, '‌আমি আমার মত প্রকাশ করেছি। আমার মনে হয় যতদ্রুত সম্ভব এই সিদ্ধান্তটি নেওয়া উচিত।’‌

মন্ত্রী আশাবাদী যে শনিবার ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর মতের সঙ্গে একমত হবেন। এখানে উল্লেখ্য, ভারতের মধ্যে মহারাষ্ট্র কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য। বৃহস্পতিবারই রাজ্যে ৫৬,২৮৬টি নতুন করোনা কেস সনাক্ত হয়েছে। এদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭৬ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+